জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার হামিদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, ‘যারা ১৬ বছর বয়সে পৌঁছেছে, তারা এখন থেকে এনআইডির জন্য নিবন্ধন করতে পারবে। তবে তারা এখনই ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবে না।’এনআইডি হারিয়ে গেলে পুনরায় কার্ড সংগ্রহের প্রক্রিয়াও সহজ করা হয়েছে জানিয়ে আখতার হামিদ বলেন, ‘এখন আর কার্ড হারানোর পর জিডি করতে হবে না। সরাসরি নির্বাচন কমিশনে আবেদন করলেই হবে।’এ সময় তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন যাচাইয়ের জন্য মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে। আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) এসব প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হবে।নির্বাচন আয়োজন প্রসঙ্গে আখতার হামিদ বলেন, ‘আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তফসিল সংক্রান্ত ভেটিং দ্রুত শেষ হবে বলে আমাদের আশা।’তিনি আরও জানান, পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের জন্য একটি অ্যাপস তৈরি করা হচ্ছে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরাও আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পূর্বের প্রকল্পে ‘নয়ছয়’, টেন্ডার বাতিল করে নতুন প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি
পূর্বের প্রকল্পে ‘নয়ছয়’, টেন্ডার বাতিল করে নতুন প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি

বাঁশখালী উপকূলীয় বেড়িবাঁধ রক্ষায় ২০১৫-১৮ অর্থবছরে ২৫১ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২০১৫ সালের ১৯ মে Read more

গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব: ডিএমপি
গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব: ডিএমপি

ঢাকার গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব, এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।রবিবার (২০ জুলাই) Read more

জনবল সংকট ও নানা অনিয়মে জর্জরিত লক্ষ্মীপুর সদর হাসপাতাল
জনবল সংকট ও নানা অনিয়মে জর্জরিত লক্ষ্মীপুর সদর হাসপাতাল

প্রয়োজনীয় ডাক্তার, নার্সসহ অন্যান জনবল সংকট ও নানা অনিয়মে ব্যাহত হচ্ছে ১০০শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল এর সেবা কার্যক্রম। Read more

ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে
ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে

ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে ব্যালন ডি'অর জিতবেন— এমন গুঞ্জন ছিল জোরেশোরে। শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির Read more

ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার পাকিস্তান Read more

জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ
জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন