ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ডাকসু নির্বাচন ভালোভাবে সম্পন্ন হবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ভোট দিচ্ছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। ডাকসু নির্বাচন চলছে। ইতোমধ্যে ভোট নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগ এসেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘কোন পাল্টা অভিযোগের কথা আমরা শুনিনি। আমরা গতকালকেও আলোচনা করেছি। উপাচার্য মহোদয়ের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, তারা খুব ভালো প্রস্তুতি নিয়েছেন। আমরাও আশা করছি খুব ভালো একটা নির্বাচন হবে। সকালে আমি মিডিয়ায় দেখেছি, যতক্ষণ দেখেছি (ভোট) ভালোভাবেই হচ্ছে।’জাতীয় নির্বাচনকে সামনে রেখে এগুলো মডেল কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘যারা এখানে (ডাকসু) ভোট দিচ্ছে তারা সবাই শতভাগ শিক্ষিত সমাজ। জাতীয় নির্বাচনকে এটার সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। কিন্তু এটা তো একটা মডেল হিসেবে কাজ করবে। এখানে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হচ্ছেন তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এ রকম হবে না। কিন্তু এটা ডেফিনিটলি একটা মডেল।’তিনি বলেন, ‘অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়ায় যাতে নির্বাচনটা (ডাকসু) ভালোভাবে হয়ে যায়।’উপদেষ্টা বলেন, ‘ডাকসু নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং ভোটও দিচ্ছে। সকালবেলা আমার মিডিয়া রিপোর্টগুলো দেখে বেশ ভালো লেগেছে। আমরা আজকে সভায় মূলত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি।’এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি অনুযায়ী জাতীয় নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজী রিয়াজের ১৩ বছরের নিরলস পরিশ্রমে মানবতার প্রতীক ‘মাস্তুল ফাউন্ডেশন’
কাজী রিয়াজের ১৩ বছরের নিরলস পরিশ্রমে মানবতার প্রতীক ‘মাস্তুল ফাউন্ডেশন’

বাংলাদেশের স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান ‘মাস্তুল ফাউন্ডেশন’ সফলভাবে ১২ বছর পূর্ণ করে আজ ১৩তম বর্ষে পদার্পণ করেছে। করোনা কালীন সময় থেকে Read more

১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১১ জুন) লন্ডনে Read more

হিলি স্থলবন্দরে বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন
হিলি স্থলবন্দরে বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানিতে বাধা দুরীকরণ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে হিলি কাস্টমস Read more

নারায়ণগঞ্জে হাতুড়িপেটায় আলমগীর হত্যা, গ্রেফতার ২
নারায়ণগঞ্জে হাতুড়িপেটায় আলমগীর হত্যা, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সালেহনগর বারইপাড়া এলাকায় বিচার সালিশে হাতুড়ি পেটায় নিহত আলমগীর হোসেন (৪৬) হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামিকে Read more

সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা
সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা

সচেতনতা আর টিকাদানের মাধ্যমে টাইফয়েড সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। ক্যাম্পেইনের মাধ্যমে দেশে টাইফয়েডে মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব বলেও জানিয়েছেন Read more

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন