দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় মিনিবাস থেকে মাসে প্রায় ৩ লক্ষাধিক টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ‘নতুন ব্রিজ-পটিয়া মিনিবাস সার্ভিস’ নামে পরিচিত পরিবহন লাইনের প্রতিটি বাস থেকে প্রতিদিন ৮০ টাকা করে আদায় করা হচ্ছে। দৈনিক গড়ে শতাধিক মিনিবাস এ রুটে চলাচল করে।শান্তিরহাট ফুটওভারব্রিজের নিচে প্রতিদিন কয়েকজন যুবককে টাকা আদায় করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা প্রতিটি মিনিবাস চালকের কাছ থেকে নির্দিষ্ট অর্থ সংগ্রহ করেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন স্থান ত্যাগ করলেও একজন যুবক জানান, ‘যানজট এড়ানোর জন্য আমরা এ ব্যবস্থা নিয়েছি।’ওই যুবকরা নিজেদের পরিচয় দিয়েছেন পটিয়া-আনোয়ারা-চন্দনাইশ অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সদস্য হিসেবে। তবে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাছির বলেন, ‘মিনিবাস থেকে যে টাকা আদায় হয়, তা দিয়েও লাইনম্যানদের খরচ মেটানো যায় না।’ মিনিবাস নিয়ন্ত্রণে অটো-টেম্পো ইউনিয়নের বৈধ কোনো এখতিয়ার রয়েছে কিনা–এ বিষয়ে তিনি স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।কয়েকজন চালক জানান, প্রতিদিন ৮০ টাকা করে দিতে হয়। টাকা না দিলে তাদের গাড়ি স্ট্যান্ডে ঢুকতে দেওয়া হয় না, মারধর বা ভাঙচুরের হুমকিও দেওয়া হয়। তাদের দাবি, বাধ্য হয়ে প্রতিদিনই টাকা দিতে হচ্ছে।চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল ওয়াহেদ হোসাইনী সময়ের কন্ঠস্বর-কে বলেন, বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০–এর ধারা ৩৮৫ ও ৩৮৬ অনুযায়ী ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় এবং জোরপূর্বক চাঁদাবাজি দণ্ডনীয় অপরাধ। একইসঙ্গে ধারা ৫০৬ অনুযায়ী হুমকি প্রদানের মাধ্যমে আর্থিক সুবিধা আদায় করাও অপরাধের অন্তর্ভুক্ত।এ বিষয়ে জানতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার লুটপাট, গ্রেপ্তার ৫
লক্ষ্মীপুরে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার লুটপাট, গ্রেপ্তার ৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের Read more

খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী
খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী

দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম আজাদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার Read more

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দুই কারবারী আটক
বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দুই কারবারী আটক

বরগুনা পাথরঘাটার কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া Read more

যশোরে বাসের ধাক্কায় একজন নিহত
যশোরে বাসের ধাক্কায় একজন নিহত

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে Read more

নীরব যোদ্ধা সামিয়া, পাশে দাঁড়ালেন এসপি আনিসুজ্জামান
নীরব যোদ্ধা সামিয়া, পাশে দাঁড়ালেন এসপি আনিসুজ্জামান

অভাব আর রোগের সঙ্গে লড়াই করে যখন একটি কিশোরীর জীবন বিপন্ন, ঠিক তখনই আশার আলো নিয়ে পাশে দাঁড়ালেন ঢাকা জেলার Read more

যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির পিস্তল ও ককটেলসহ আটক
যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির পিস্তল ও ককটেলসহ আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী সাব্বির ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে র‍্যাব। মঙ্গরবার (১৩ জানুয়ারি) গভীররাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি বাড়িতে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন