নেপালে জেন জিদের বিক্ষোভ বাড়তে থাকায় নিরাপত্তা শঙ্কায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে নেপালি সেনা মোতায়েন করা হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে জানানো হয়।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) জেন জি বিক্ষোভকারীরা শাসক দল নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।সোমবার নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে ১৯ তরুণ বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ আরও ছড়িয়ে পড়েছে। সরকার শক্ত হাতে বিক্ষোভ দমনের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।দুর্নীতি ও সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন এখন ভয়াবহ আকার ধারণ করেছে। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা বিভিন্ন রাজনৈতিক নেতার বাড়ি ও প্রধান দলগুলোর কার্যালয়ে হামলা চালায়। বিভিন্ন স্থানে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।রাজধানী কাঠমান্ডু ও কয়েকটি জেলায় উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে প্রশাসন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প
কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না Read more

চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম ডেমোক্রেসির (গণতন্ত্রের) জন্য। এখন দেখতে পাচ্ছি, সারাদেশে মবোক্রেসির (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, Read more

বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

টিভি ও বিভিন্ন অ্যাপে মঙ্গলবার (২৪ মার্চ) দেখা যাবে বেশ কয়েকটি ম্যাচ। ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল শুরু হয়েছে গতকাল। আজ Read more

‘১৭ কোটি মানুষকে খাওয়াই, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে’
‘১৭ কোটি মানুষকে খাওয়াই, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে’

বাংলাদেশ ছোট একটি দেশ। আয়তনে ইতালির অর্ধেক। কিন্তু আমরা ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, পাশাপাশি আশ্রয় দিচ্ছি ১৩ লাখ Read more

মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে
মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে শনিবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন