লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের বড় একটি অংশ ২৬ লাখ টাকা সমমূল্যের সোনা এবং নগদ ৩ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ডাকাতিতে সরাসরি অংশ নেওয়া দুইজন এবং লুণ্ঠিত সোনা কেনাবেচার সঙ্গে জড়িত তিনজন স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন।পুলিশ জানায়, গত ৯ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউনিয়নের একটি একতলা ভবনে ৭-৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা গৃহকর্তাকে জিম্মি করে বাড়ি থেকে ২৯ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন লুটে নেয়। যার মোট বাজারমূল্য ছিল প্রায় ৫৯ লাখ ৯৭ হাজার টাকা।এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আবু তারেক-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উন্মোচন ও অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়।অভিযানে ডাকাতিতে জড়িত মূল অভিযুক্ত মো. খোরশেদ আলম (৪০) এবং শাহাদাত হোসেন মোহনকে (২৭) গ্রেপ্তার করা হয়। খোরশেদের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও ২ ভরি ১০ আনা সোনা এবং মোহনের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লুণ্ঠিত সোনা কেনার অভিযোগে তিন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, শুভ কর্মকার (৩০), অরূপ রায় (৩০) ও স্বরূপ রায় (২৬)। তাঁদের দোকান থেকে আরও প্রায় ৭ ভরি সোনা উদ্ধার করা হয়।পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযানে সর্বমোট ১০ ভরি ৫ আনা ৩ রতি সোনা উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২৬ লাখ টাকা।লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
রাজধানীতে ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব‍্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টা ৫০ মিনিটের Read more

এবার রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ফিঞ্চ
এবার রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ফিঞ্চ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে টুর্নামেন্টের Read more

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার
সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর Read more

কুড়িগ্রামে পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে নিয়ে গেল আ.লীগের কর্মীরা
কুড়িগ্রামে পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে নিয়ে গেল আ.লীগের কর্মীরা

কুড়িগ্রামে বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা ও আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছয় সদস্য আহত Read more

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ২৫ জন।শনিবার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম Read more

খালেদা জিয়ার প্রত্যাবর্তন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা
খালেদা জিয়ার প্রত্যাবর্তন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (০৬ মে) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন