আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম ডেমোক্রেসির (গণতন্ত্রের) জন্য। এখন দেখতে পাচ্ছি, সারাদেশে মবোক্রেসির (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি। কিন্তু কেন? এ প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এ সরকারের সফলতা কামনা করেছি। সবসময় সহযোগিতা প্রদান করেছি সর্বতোভাবে।কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে।তিনি আরও বলেন, যারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, তারা কারা এবং কেন? এই ‘দুই কেন’র জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা।অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নানা উপায়ে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা আশা করিনি, ফ্যাসিবাদের পতিত শক্তি গোপালগঞ্জে হোক বা যেখানে হোক, গণঅভ্যুত্থানের শক্তির ওপর হামলা করার সাহস পাবে।ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ভাঙন সৃষ্টির সুযোগ পেলে পতিত ফ্যাসিবাদ আবার বিজয়ী হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে যাতে কোনো ফাটল সৃষ্টি না হয়। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভিন্নমত থাকবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাই যাতে একই রাস্তায় এগিয়ে যেতে পারি।যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সহসভাপতি রেজাউল কবির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তারা Read more

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আবারও দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্বাচন কমিশন ও বোর্ড Read more

কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১
কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার বেতাল-মঠখোলা সড়কে এই ঘটনা ঘটছে।নিহত পান্ত চন্দ্র বর্মণ Read more

যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আর কখনও যেন ভোট ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।সোমবার (১২ Read more

ইরানকে সৌদির কড়া হুশিযারি, প্রয়োজনে সামরিক পদক্ষেপ
ইরানকে সৌদির কড়া হুশিযারি, প্রয়োজনে সামরিক পদক্ষেপ

সৌদি আরব ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সতর্ক করে বলেছেন, ইরানের পক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন