বোমা হামলায় মিয়ানমারের একটি ঐতিহাসিক রেলসেতু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ঔপনিবেশিক আমলে বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতু হিসেবে পরিচিত ওই সেতু বিস্ফোরণ ঘটিয়ে বিদ্রোহীরা উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে দেশটির জান্তা সরকার।রোববার (২৪ আগস্ট) মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, মিয়ানমারের অভ্যুত্থানবিরোধী সশস্ত্র একাধিক গোষ্ঠী বোমা হামলা চালিয়ে ঔপনিবেশিক আমলের একটি রেলসেতু ধ্বংস করেছে।জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন এক ভিডিও বার্তায় বলেছেন, বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে ঐতিহাসিক ‘গোকটেইক সেতু’ ধ্বংস করেছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৪ ফুট উঁচুতে অবস্থিত এই  সেতু মিয়ানমারের সবচেয়ে উঁচু সেতু। ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে চালুর সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ট্রেসেল সেতু।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, দেশটির মান্দালয় থেকে উত্তর শান অঙ্গরাজ্যকে রেলপথে সংযুক্ত করা এই সেতুটি আংশিকভাবে ধসে পড়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে টিএনএলএর মুখপাত্র লওয়ে ইয়াই উ অভিযোগ অস্বীকার করে বলেছেন, জান্তার বোমা হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।‘আজ সকালে মিয়ানমার সেনারা ড্রোন ব্যবহার করে আমাদের ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করে। তারা আমাদের বাহিনীকে লক্ষ্যবস্তু করেছিল। কিন্তু তাদের বোমা গোকটেইক সেতুতেও আঘাত হানে।’২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটির জাতিগত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রকামী প্রতিরোধ যোদ্ধাদের জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন জান্তা বাহিনী। সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে দেশটির জান্তা সৈন্য ও টিএনএলএর যোদ্ধাদের মাঝে তীব্র সংঘর্ষ হয়েছে। যদিও গত জুলাইয়ে নাওংকিও শহর পুনর্দখলের দাবি করেছিল জান্তা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০
নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।রোববার Read more

পাইলট তৌকিরকে শহিদ হিসেবে ঘোষণার দাবি বাবার
পাইলট তৌকিরকে শহিদ হিসেবে ঘোষণার দাবি বাবার

রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের শোকে স্তব্ধ তার পরিবার। ছেলের স্মৃতি মনে করে কাঁদছেন Read more

ময়মনসিংহে ওএমএসের ১৬৫ বস্তা চাল জব্দ, থানায় মামলা
ময়মনসিংহে ওএমএসের ১৬৫ বস্তা চাল জব্দ, থানায় মামলা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা বাজারে রাতের আঁধারে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৬৫ বস্তা চাল কালোবাজারে বিক্রির ঘটনায় মামলা হয়েছে। তবে এখন Read more

আমাদের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে: নাছির
আমাদের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসনে এখনও ছাত্রলীগের দোসর ও ফ্যাসিস্টরা রয়ে গেছে বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন Read more

শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার
শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি স্টিলের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন