বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণসহ চার দফা দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিদ্যুৎ সেবায় স্থবিরতা দেখা দিয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা।সরকারের পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশনা ও হুঁশিয়ারি থাকলেও, লোহাগাড়া জোনাল অফিসে ১০৭ জনের মধ্যে ৯৩ জন এখনো পর্যন্ত গণছুটিতে রয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল ইসলাম খান।সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় লোহাগাড়া জোনাল অফিসে গিয়ে দেখা যায়, মাত্র ৩-৪ জন কর্মকর্তা-কর্মচারী দপ্তরে উপস্থিত ছিলেন। বাকিরা অফিসে না এসে বাইরে ঘোরাফেরা করছিলেন। অফিসে গিয়ে সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেক গ্রাহক।জরুরি সেবা নিতে আসা স্থানীয় মো. হোসেন নামে এক গ্রাহক বলেন, ‘আমি এসেছিলাম বিদ্যুৎ সেবা নিতে, কিন্তু এসে দেখি অফিস ফাঁকা। এক ঘণ্টা অপেক্ষা করেও কাউকে পাইনি। বাধ্য হয়ে ফিরে যাচ্ছি। আমার মতো অনেকেই এভাবে ভোগান্তিতে পড়ছেন।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান, ‘আমাদের চার দফা ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার আদায়ের চেষ্টা করছি।’কর্মবিরতির কারণে বিদ্যুৎ সংযোগ, মেরামত ও অন্যান্য সেবামূলক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষ এ কারণে চরম দুর্ভোগে রয়েছেন। স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান চেয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।ডিজিএম রফিকুল ইসলাম খান বলেন, ‘অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে চলে গেছেন। এখন পর্যন্ত বড় কোনো প্রভাব না পড়লেও, অবস্থা দীর্ঘায়িত হলে সেবা বজায় রাখা সম্ভব হবে না। যাঁরা আছেন, তাঁদের ডিউটি বেশি দিয়ে কাজ চালানো হচ্ছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৩
গাজীপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৩

গাজীপুর মহানগরে চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাসন থানা পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় Read more

বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক বাংলাদেশের নিম্নআয়ের তরুণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১৫০.৭৫ মিলিয়ন ডলার (১৫ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার) অতিরিক্ত অর্থায়ন Read more

প্রাইভেটকার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে চোরের মৃত্যু
প্রাইভেটকার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে চোরের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে মামুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার Read more

বরিশালে মহাসড়ক অবরোধ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা
বরিশালে মহাসড়ক অবরোধ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) আশ্বাসেও অনশন ভাঙেননি শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রজনতা। বরং বৃহস্পতিবার থেকে Read more

মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে
মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে

বিগত ১৫ বছরে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকতা মানুষের অধিকার হরণ করেছে। এর জন্য দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে। তাহলে জনগণের আস্থা Read more

অপারেশন সিঁদুর কী, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান
অপারেশন সিঁদুর কী, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন