ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবন থেকে ককটেল উদ্ধারের ঘটনার পরপরই নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ফোর্স এবং নিরাপত্তা জোরদারে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থাকবে তল্লাশি অভিযান। এছাড়া নিরাপত্তা জোরদারে আরও বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ পরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যকার একটি সভা অনুষ্ঠিত হয়।সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন; বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রধান প্রবেশদ্বারে প্রক্টরিয়াল টিমের পাশাপাশি আনসার ও সশস্ত্র পুলিশ সদস্যদের সহযোগিতায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত চেকপোস্টের মাধ্যমে তল্লাশি অভিযান পরিচালনা; ভবঘুরে উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা এবং পুনর্বাসনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে পদক্ষেপ; ক্যাম্পাসের আশপাশে সেনা টহল বৃদ্ধির জন্য সেনাবাহিনীকে চিঠি; নিরাপত্তা নিশ্চিতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক সভা; ক্যাম্পাসজুড়ে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি, নষ্ট ক্যামেরা সংস্কার ও রাতের আলোকসজ্জা জোরদার করা; সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে পুলিশের তৎপরতা আরও বাড়ানো।ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এছসাম্য হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে আইন মন্ত্রণালয়কে এবং তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করতে পিবিআইকে পৃথকভাবে চিঠি পাঠানো হবে। সম্প্রতি ক্যাম্পাসে ককটেল উদ্ধারের ঘটনায় দায়িত্বরত নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এনএসআই ও ডিজিএফআইয়ের মাঠ পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।’উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, সিটি এসবি’র ডিআইজি মীর আশরাফ আলী, ডিজিএফআইয়ের প্রতিনিধি কর্নেল আব্দুল্লাহ, রমনা জোনের ডিসি মো. মাসুদ আলম, শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর, এনএসআই ও ডিবি’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির খুনিদের বিচার এই বাংলার মাটিতেই করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু
হাদির খুনিদের বিচার এই বাংলার মাটিতেই করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় Read more

দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭
দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত Read more

পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ

পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উভয়পক্ষ শনিবার Read more

ফের বাড়ল স্বর্ণের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। টানা ৭ দফা কমানোর পর এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।শনিবার Read more

কনস্টেবলকে স্যার ডেকে ধরা পড়লেন ভুয়া নারী এসআই
কনস্টেবলকে স্যার ডেকে ধরা পড়লেন ভুয়া নারী এসআই

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে ছদ্মবেশে থানায় প্রবেশের সময় এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা Read more

মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত
মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত

মাগুরায় চিকিৎসা সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ । মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুরে ইউনিয়ন পরিষদের বারান্দায় এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন