জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার যুক্তরেষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে হতে যাচ্ছে। ইতোমধ্যেই সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘একসঙ্গে ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরও বেশি।’ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আনালেনা বেয়ারবক। উদ্বোধনী দিনে সভাপতির ভাষণের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন।এবারের আলোচনায় প্রাধান্য পাবে চলমান বৈশ্বিক সংঘাত—বিশেষ করে ইউক্রেন সংকট, ফিলিস্তিনের যুদ্ধ পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা। একইসঙ্গে দারিদ্র্য ও বৈষম্য হ্রাস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া উন্নয়নশীল দেশগুলোর ঋণ সংকট মোকাবিলা এবং বৈশ্বিক দক্ষিণের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে করণীয় বিষয় নিয়েও প্রস্তাব আসতে পারে।অধিবেশনের মূল উচ্চপর্যায়ের বৈঠক চলবে একটানা সাত দিন—২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়েই সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা সাধারণ বিতর্কে অংশ নেবেন। প্রথম দিন ব্রাজিল বক্তব্য রাখবে, এরপর যুক্তরাষ্ট্র। প্রকাশিত প্রাথমিক সূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জলবায়ু বিষয়ক বিশেষ অধিবেশন ও ২৬ সেপ্টেম্বর পারমাণবিক অস্ত্র পুরোপুরি বিলুপ্তির আন্তর্জাতিক দিবস উপলক্ষে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।আগামী ২৬ সেপ্টেম্বর একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই অধিবেশনে ইসরাইল ও চীন-এর পক্ষ থেকেও বক্তব্য রাখার কথা রয়েছে।বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজেদের জাতীয় স্বার্থ, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন। বিশ্লেষকদের মতে, বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে এ অধিবেশন বিশ্ব কূটনীতিতে নতুন দিকনির্দেশনা দেবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার নিজ দেশের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ কর্মকর্তা
এবার নিজ দেশের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ কর্মকর্তা

এবার ইরান যুদ্ধের জেরে পদত্যাগ করেছেন মার্কিন জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালক জো কেন্ট। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ Read more

নেত্রকোনার মদনে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনার মদনে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদনে ছয় বছর বয়সী সৌরভ নামের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন শেষে সোমবার (১৬ জুন) বিকালে Read more

মহিপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মহিপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালীর মহিপুরে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।শুক্রবার (০৪ জুলাই) সকাল পৌনে সাতটার Read more

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন এবং ১১তম গ্রেড নিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেতন কমিশন বিষয়টি নির্ধারণ করবে। তিনি জানান, Read more

গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ

গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর Read more

হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার
হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন