নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে ইভান (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার (০৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার অক্টো অফিস এলাকায় ওই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে ইভানের প্রতিপক্ষ সাইফুল গ্রুপের নাম উঠে এসেছে। ইসদাইর এলাকার এম.এ আজম বাবুর ছেলে ইভান হত্যাসহ একাধিক মামলার আসামি ও কিশোর গ্যাং প্রধান হিসেবে পরিচিত।নিহতের বড় ভাই রাফিন জানান, তিনি সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। এসে জানতে পারেন ইভান মারা গেছে।তিনি আরও জানান, রাত নয়টার দিকে ইসদাইর অক্টো অফিসস্থ চেঙ্গিস মিয়ার বাড়ির সামনের রাস্তা দিয়ে নাছিম নামের এলাকার এক ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ এলাকায় ফিরছিলো ইভান। তাদের গতিরোধ করে ইভানকে নামিয়ে শফিকুল ও তার দুই ভাই পাগলা সাইফুল ও বাবুসহ ৮-১০ জন সন্ত্রাসী কোপায়। এ সময় বাধা দিতে গেলে সাথে থাকা নাছিমকেও কোপায়। একপর্যায়ে ইভানের ব্যবহৃত মোটরসাইকেল, সাথে থাকা মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে শরিফ নামের এক যুবক ইভানকে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।নিহত ইভানের বাবার বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল জানান, সাইফুল, বাবু ও তাদের অপর এক ভাইসহ বেশ কয়েকজন সন্ত্রাসী রাত নয়টার দিকে ইভানকে কোপায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে। সেখানে ইভান মারা যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইভানের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব প্রদানসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ফতুল্লা থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, নিহতের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল। এর মাধ্যমে মার্চ মাসে ভারত থেকে মোট ২২ Read more

৩৫ বছর পরও থামেনি সেই রাতের আর্তনাদ
৩৫ বছর পরও থামেনি সেই রাতের আর্তনাদ

কখনো কখনো কোনো রাত পুরো জীবনের গায়ে এমনভাবে ছাপ ফেলে দেয়- যার দাগ কোনোদিন মোছা যায় না। ১৯৯১ সালের ২৯ Read more

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, হতে পারেন গ্রেপ্তার
থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, হতে পারেন গ্রেপ্তার

নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়সহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি Read more

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

জুলাই অভ্যুত্থানে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার Read more

হারানো এনআইডি পেতে লাগবে না জিডি : ইসি সচিব
হারানো এনআইডি পেতে লাগবে না জিডি : ইসি সচিব

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) Read more

স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ
স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ

দীর্ঘ প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীন নাহরিন মৌ। দীর্ঘদিন পর ফিরে তিনি সময় কাটাচ্ছেন ভিন্নরকম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন