দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদী থেকে কৃষ্ণ বাশফোর (৫০) নামে হরিজন সম্প্রদায়ের (সুইপার) একজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর এলাকার দক্ষিণ সুজাপুর এলাকার ছোট যমুনা নদী থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।কৃষ্ণ বাশফোর পৌর শহরের সুজাপুর হরিজন পল্লির মৃত নিশুয়া বাশফোরের ছেলে। তিনি পেশায় বিরামপুর উপজেলা পরিষদের একজন ঝাড়ুদার ছিলেন। তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএকেএম খন্দকার মুহিব্বুল।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে বের হয় কৃষ্ণ বাশফোর। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন নদীতে লাশ দেখে তার বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএকেএম খন্দকার মুহিব্বুল পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।কৃষ্ণ বাশফোর এর স্ত্রী গীতা রানী বাশফোর জানান, গত শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে বের হয় তিনি। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। তার স্বামী মৃগী রোগী ছিলেন। পানি দেখলে ভয় পেতেন। এছাড়া তিনি সবসময় অতিরিক্ত মদ্যপান করতেন।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএকেএম খন্দকার মুহিব্বুল বলেন, খবর পেয়ে নদী থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হবে।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে কুপিয়ে জখম
জীবননগরে ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার জীবননগরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক কিশোরীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) দিনগত রাত আনুমানিক ২টার সময় Read more

দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলায় নিহত ৭
দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলায় নিহত ৭

দক্ষিণ সুদানের উত্তরের শহর ওল্ড ফ্যাঙ্গাকে চালানো এক বিমান হামলায় অন্তত ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে Read more

শেবাচিমের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের আল্টিমেটাম
শেবাচিমের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের আল্টিমেটাম

চিকিৎসক ও কর্মচারীর ওপর হামলার ঘটনায় বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের Read more

টেকনাফের পাহাড়ে গড়ে ওঠা অপহরণ সাম্রাজ্য
টেকনাফের পাহাড়ে গড়ে ওঠা অপহরণ সাম্রাজ্য

টেকনাফ সীমান্ত এক সময় শুধুই মাদকের রুট হিসেবে পরিচিত ছিল। এখন এই জনপদ আরেকটি ভয়ঙ্কর চক্রের দখলে- পাহাড়কে আশ্রয় করে Read more

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।আজ বুধবার রাত ৮টার দিকে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন