জুলাই অভ্যুত্থানে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১ মে) বিকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।চঞ্চল শাহরিয়ার মিম নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে। তিনি গত ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন। জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদা ভাবে ৩টি মামলায় দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতাকর্মী। গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ৯ ডিসেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের হয় লোহাগড়া থানায়।লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, গ্রেফতার চঞ্চল শাহরিয়ার মিমকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।#এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস ও বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা Read more

কালিয়াকৈরে ৫ তলা থেকে তরুণীর লাশ উদ্ধার
কালিয়াকৈরে ৫ তলা থেকে তরুণীর লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ মোল্লাপাড়া এলাকায় একটি বাড়ির পঞ্চম তলা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি Read more

চিকিৎসায় গাফিলতি, ডেঙ্গু আক্রান্ত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
চিকিৎসায় গাফিলতি, ডেঙ্গু আক্রান্ত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত এক মাদ্রাসা শিক্ষার্থীর হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে Read more

সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি
সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি

সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ Read more

পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে
পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে

পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো ডস সান্তোস। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর Read more

পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা
পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ঊর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূ। নিহত ঊর্মি আক্তার কুসুমপুরা ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন