লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ১১৩ জন কর্মকর্তা ও কর্মচারী একযোগে ছুটির আবেদন করে অফিস থেকে বাইরে অবস্থান নেওয়ায় সেবা কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটেছে। এতে জেলার পাঁচটি উপজেলার প্রায় সাড়ে পাঁচ লাখ গ্রাহক বিপাকে পড়েছেন।জানা গেছে, চার দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এক কর্মকর্তা বরখাস্ত হওয়াকে কেন্দ্র করে কর্মীরা এই স্বঘোষিত ছুটির পথে হাঁটেন। কর্মীদের এমন অবস্থানের কারণে বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, মেরামত ও সংযোগ সংক্রান্ত সেবাসমূহ কার্যত অচল হয়ে পড়েছে।পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে জেলার ২৭টি অভিযোগ কেন্দ্র, ১৩টি সাব-স্টেশন ও ৬টি জোনাল অফিস রয়েছে। তবে হঠাৎ করে কর্মীদের অনুপস্থিতিতে এসব ইউনিটের কার্যক্রম ব্যাহত হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জেনারেল ম্যানেজার মো. শফিউল আলম সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘আবহাওয়া ভালো থাকায় এখন পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা বা বিপর্যয় হয়নি। তবে এই ছুটি দীর্ঘস্থায়ী হলে বিদ্যুৎ সেবা চরমভাবে ব্যাহত হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করছি।’এদিকে, হঠাৎ এমন পরিস্থিতিতে সাধারণ গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বিদ্যুৎ সংযোগ, বিল সংশোধন ও অন্যান্য জরুরি সেবা বন্ধ থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা গ্রাহকদের।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির
সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।বুধবার (০৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ Read more

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের প্রাথমিক শিক্ষার উপর দিয়ে অনেক ঝড়ঝাপ্টা Read more

ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়
ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপিত হবে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও তার সহযোগী রকির Read more

ভূঞাপুরে ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ: সেদিন যা ঘটেছিল
ভূঞাপুরে ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ: সেদিন যা ঘটেছিল

মহান মুক্তিযুদ্ধের এক টার্নিং পয়েন্ট হিসেবে পরিচিত টাঙ্গাইলের ভূঞাপুরের ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ। কালের বিবর্তন আর প্রবীণ মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে ধীরে ধীরে Read more

পত্রিকা: ‘গণভোটের সময়সহ তিন বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার’
পত্রিকা: ‘গণভোটের সময়সহ তিন বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার’

১৫ অক্টোবর সই হচ্ছে জুলাই সনদ, তবে এ নিয়ে দলগুলোর মধ্যে রয়েছে অনিশ্চয়তা; আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন