দুনিয়ার অন্যতম পবিত্র স্থান মিশরের সিনাই বা মুসার পর্বত। এই পাহাড়ে মহান আল্লাহ তায়ালার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন হযরত মুসা (আ.)। বর্তমানে, এই পবিত্র স্থানটিকে বিলাসবহুল মেগা-রিসোর্টে রূপান্তরিত করতে মিসর সরকার পদক্ষেপ নিচ্ছে, যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই পর্বত শুধু ইসলাম ধর্মের জন্য নয়, খ্রিস্টান এবং ইহুদিদের কাছেও অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয়, এখানে নবী হযরত মুসা (আ.) ঐশ্বরিক বাণী পেয়েছিলেন। স্থানীয়রা এই স্থানটিকে ‘জাবাল মুসা’ নামে জানেন।অনেক বছর ধরে, পর্যটকরা বেদুইন গাইডদের সঙ্গে পাহাড়ে চড়ে সূর্যোদয় দেখতেন এবং অন্যান্য ধর্মীয় পদযাত্রায় অংশ নিতেন। তবে, এখন মিসর সরকার এই পবিত্র স্থানটিকে পর্যটকদের জন্য বিলাসবহুল আবাসে পরিণত করতে যাচ্ছে, যা নিয়ে বিরোধিতা চরমে পৌঁছেছে। এ স্থানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত। এখানে একটি প্রাচীন মঠ, শহর এবং পাহাড় রয়েছে। কিন্তু এখন এটি পাল্টে যাচ্ছে, এবং এখানে বিলাসবহুল হোটেল, ভিলা এবং কেনাকাটার জন্য বিপণিবিতান ও সুপারমল তৈরি করা হচ্ছে। তবে, স্থানীয় বেদুইন সম্প্রদায়ের ইচ্ছার বিরুদ্ধে এই পরিবর্তনটি করা হচ্ছে। এ প্রসঙ্গে ব্রিটিশ ভ্রমণ লেখক বেন হফলার বলেছন, ‘এই প্রকল্পটি বেদুইনদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। এটি এমন কোনো উন্নয়ন নয় যা স্থানীয়রা চেয়েছিল। বরং এটি বাইরের মানুষের স্বার্থ রক্ষা করছে।’ পবিত্র এই স্থানে খ্রিস্টানদের ষষ্ঠ শতাব্দীর একটি উপাসনালয় বা মঠ রয়েছে, যা গ্রিসের সঙ্গে সম্পর্কিত। এই কারণে,  মিসরের এই পরিকল্পনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে গ্রিস। চলতি বছরের মে মাসে, মিসরের একটি আদালত রায় দেয় যে, বিশ্বের প্রাচীনতম খ্রিস্টান মঠ, সেন্ট ক্যাথেরিনস, সরকারি জমিতে অবস্থিত। এই রায়ের পর, দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।তবুও, বিতর্কিত এই পরিকল্পনা এগিয়ে যাচ্ছে, এবং সেখানে বিলাসবহুল হোটেল, মোটেল ও রিসোর্ট দ্রুত বানানো হচ্ছে।জেরুজালেমের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্কেট জানিয়েছে, তাদের এই পবিত্র স্থানের ওপর ধর্মীয় কর্তৃত্ব রয়েছে এবং হযরত মোহাম্মদ (সঃ) স্বয়ং এই উপাসনালয়ের জন্য একটি সুরক্ষা পত্র দিয়েছিলেন।তারা আরো জানিয়েছে, বাইজেন্টাইন আমলের এই মঠের ভেতরে একটি ছোট মসজিদও রয়েছে, যা ফাতেমি যুগে নির্মিত হয়েছিল। মসজিদটিকে তারা ‘খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে শান্তির এক চমৎকার প্রতীক এবং সংঘাতময় বিশ্বে শান্তি ও আশার এক আশ্রয়স্থল’ হিসেবে অভিহিত করেছেন।খবর বিবিসির। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী
নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড নামে একটি কারখানার গোডাউনে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) Read more

ভোলায় মাঝ নদীতে ইঞ্জিন বিকল হওয়া ট্রলার উদ্ধার করলো কোস্টগার্ড
ভোলায় মাঝ নদীতে ইঞ্জিন বিকল হওয়া ট্রলার উদ্ধার করলো কোস্টগার্ড

লক্ষ্মীপুর নৌ-রুটে চলাচল করা একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ভাসতে থাকা ৬২ জন যাত্রীসহ ট্রলারকে উদ্ধার করলো কোস্টগার্ড।শুক্রবার Read more

আবারও দাম বাড়ল স্বর্ণের
আবারও দাম বাড়ল স্বর্ণের

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য Read more

বনানীতে ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ১
বনানীতে ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর বনানী এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) ভোরে Read more

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন