আজ রাতেই আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, রক্তিম চাঁদ (ব্লাড মুন), আর সঙ্গে শনি ও নেপচুনের উজ্জ্বল রূপ-সব মিলিয়ে এক চোখ জুড়ানো অভিজ্ঞতা। অনেকেই ভাবছেন, এ দৃশ্য খালি চোখে দেখা নিরাপদ কি না? বিশেষ চশমা লাগবে কি? কিংবা চোখের ক্ষতি হবে না তো?এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও বিভিন্ন মহাকাশ বিজ্ঞানীরা।মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে–র এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ রাতের চন্দ্রগ্রহণ সম্পূর্ণভাবে খালি চোখেই উপভোগযোগ্য, এবং এতে চোখের কোনো ক্ষতির আশঙ্কা নেই।নাসার বিজ্ঞানীরা ব্যাখ্যা করে বলেন, চন্দ্রগ্রহণের সময় সূর্যের মতো কোনও তীব্র বা ক্ষতিকর রশ্মি তৈরি হয় না। কারণ, চন্দ্রগ্রহণ আসলে পৃথিবীর ছায়ায় চাঁদের ঢেকে যাওয়া। এতে কোনো প্রখর আলো বা অতিবেগুনি রশ্মি থাকে না, যা চোখের জন্য ক্ষতিকর হতে পারে।বিজ্ঞানীরা জানান, সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকালে চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ তখন সূর্যের তীব্র আলো ও রশ্মি সোজা চোখে প্রবেশ করে। কিন্তু চন্দ্রগ্রহণে এমন কিছুই ঘটে না। চাঁদের আলো থাকে অনেকটাই মৃদু, কখনো কখনো রক্তিমও, যা রাতের আকাশে একটি সৌন্দর্যময় আবহ তৈরি করে।যারা চোখে চশমা পরেন, তারা চাইলে চশমা পরে দেখতে পারেন। তবে সেটা চোখ রক্ষার জন্য নয়, বরং স্পষ্ট দেখার জন্য। কেউ চাইলে বাইনোকুলার, ছোট টেলিস্কোপ কিংবা স্মার্টফোনের ক্যামেরা দিয়েও এ দৃশ্য ক্যাপচার করতে পারেন।এ ধরনের দৃশ্য বছরের পর বছরেও একবার দেখা যায় না। আকাশ পরিষ্কার থাকলে এ অভিজ্ঞতা মিস করা একদমই উচিত হবে না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্টার্নশিপে গিয়ে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনা, দেশে ফিরে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু
ইন্টার্নশিপে গিয়ে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনা, দেশে ফিরে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ থাইল্যান্ডে বাইক দুর্ঘটনার পর দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় মারা Read more

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ এপ্রিল)  সন্ধ্যায় এসব অস্ত্র Read more

পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে করবো: শিক্ষা উপদেষ্টা
পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে করবো: শিক্ষা উপদেষ্টা

সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি Read more

দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি
দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি

চট্টগ্রামের সাতকানিয়ায় এবার ১৯০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে তিনটি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পূজা উদযাপন পরিষদ। Read more

আবরার ফাহাদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ
আবরার ফাহাদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ১৩১ পৃষ্ঠার Read more

জাতিসংঘ মিশন থেকে ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার
জাতিসংঘ মিশন থেকে ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার

জাতিসংঘ পাঁচটি শান্তিরক্ষা মিশন থেকে ১ হাজার ৩১৩ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন