সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।তিনি বলেন, সেখানে আমার নিজে থেকে করার (পদত্যাগ) কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান তিনি।শিক্ষার্থীদের পদত্যাগের দাবির বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে সেটা…। শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব না।আপনি কি পদত্যাগ করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে। সেখানে আমার নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। ঘটনার পরম্পরায় আমি আপনাদেরকে জানালাম। আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক। আমারতো নিয়োগপত্রও রয়েছে।তিনি আরও বলেন, তারা (সরকার) যদি মনে করেন আমার কাজে এখানে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান
রাজধানীর উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

এলেন বিশ্বাস উত্তরা প্রতিনিধিরাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে ফুটপাত ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন Read more

নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব
নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব

করোনা ও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণে পূর্বে নিষিদ্ধ করা কনটেন্ট নির্মাতাদের পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। মঙ্গলবার (২৩ Read more

খালেদা জিয়ার জানাজায় এসে এক ব্যক্তির মৃত্যু
খালেদা জিয়ার জানাজায় এসে এক ব্যক্তির মৃত্যু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির নাম মানিক। তার Read more

ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের Read more

ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার
ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার

ইসলামের একটি প্রধান শিক্ষা হলো ইনসাফ। অন্যের প্রতি অন্যায় করে, অন্যকে ঠকিয়ে কেউ ভালো মুসলমান হতে পারে না। কোরআনে আল্লাহ Read more

ঢাকায় প্রথমবারের মতো আসছেন হানিয়া আমির
ঢাকায় প্রথমবারের মতো আসছেন হানিয়া আমির

বাংলাদেশে প্রথমবারের মতো আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন