ফরিদপুরের বোয়ালমারীর সড়কে নামলেই তেড়ে আসছে একটি পাগলা ঘোড়া। ঘোড়াটি যাকে দেখছে তার ওপরই আক্রমণ করছে। ওই পাগলা ঘোড়ার কামড়ে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর থেকে উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বোয়ালমারী পৌরসদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় দু’টি ঘটনায় বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।আহতরা হলেন, উপজেলার গুনবহা গ্রামের বাসিন্দা গণমাধ্যমকর্মী কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক, (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪)। আহত অন্য ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।এ বিষয়ে বোয়ালমারী সদরের চৌরাস্তা এলাকার ব্যবসায়ী রুবেল এন্টার প্রাইজের স্বত্বাধিকারী রুবেল মিয়া বলেন, ‘আজ সকালে দোকান খোলার সময় আমাকে ঘোড়াটি তেড়ে কামড় দিতে আসে। দোকান থেকে লাঠি নিয়ে ধাওয়া দিলে দূরে চলে যায়। তবে আমি আসার আগেই কাজী ফিরোজ নামে একজনকে কামড় দিয়েছে।’বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নিজাম উদ্দিন খান বলেন, ‘গত দুদিনে পৌরসভার বিভিন্ন স্থানে নারীসহ কমপক্ষে ১০ জন পাগলা ঘোড়ার কামড় ও ধাক্কায় আহত হয়েছেন। ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে তাকেই তেড়ে গিয়ে কামড়াচ্ছে। ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড় দিতে পারে। এরপর থেকে হয়তো এ রকম আচরণ করছে পশুটি।’আহতদের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোর্শেদ আলম জানান, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড় দিয়েছে। যার কারণে ঘোড়াটি এমন আচরণ করছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত
জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ Read more

ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী চিলির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী চিলির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে চিলিকে আতিথ্য দিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আনচেলত্তির দল। Read more

তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা ত্রিপুরা সরকারের
তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা ত্রিপুরা সরকারের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা পানীয় জলের বিকল্প উৎস হিসেবে বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক Read more

রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত
রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত

রাশিয়ায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টাকালে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস তাদের এক Read more

কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি
কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনভর বৃষ্টির কারণে খেলা হয় মাত্র Read more

রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে, নিহত অন্তত ১৩
রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে, নিহত অন্তত ১৩

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১৩ জন নিহত ও ২০ জন আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন