ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা পানীয় জলের বিকল্প উৎস হিসেবে বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এ বিষয়ে বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।গত ২৯ আগস্ট (শুক্রবার) মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা পৌর কর্পোরেশনের বাসিন্দাদের জন্য পানীয় জল সরবরাহে তিতাস নদীর পানি ব্যবহারের প্রস্তাব তিনি বিবেচনা করছেন। বর্তমানে এ নিয়ে গবেষণা চলছে।বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় উৎপত্তি হয়ে তিতাস নদী মেঘনা নদীতে গিয়ে মিশেছে এবং সুরমা–মেঘনা নদী ব্যবস্থার অংশ হয়ে প্রবাহিত হচ্ছে। পরে নদীটি ত্রিপুরার পাশ দিয়ে গিয়েছে। মানিক সাহার দাবি, হাওড়া, কালাপানিয়া ও কাটাখাল নদী বাংলাদেশ অংশের তিতাসে গিয়ে মিশেছে।তিনি বলেন, ‘তিতাস নদী সম্পর্কে আমার যথেষ্ট ধারণা রয়েছে। আমি আগরতলা পৌর কর্পোরেশনের ৫১টি ওয়ার্ডে এ নদীর পানি সরবরাহের প্রস্তাব দিয়েছি। পরিকল্পনা সফল হলে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। লক্ষ্য হচ্ছে—আয়রনবিহীন ও বিশুদ্ধ পানি নাগরিকদের সরবরাহ করা।’ত্রিপুরা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের ২০টি শহরাঞ্চলের জন্য জিআইএস মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। এর মধ্যে আগরতলার পরিকল্পনার কাজ ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় ‘মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প’-এর আওতায় প্রথম ধাপে প্রায় ৫৩০ কোটি রুপির উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ব্লাড মুনের’ পর এবার আসছে আংশিক সূর্যগ্রহণ
‘ব্লাড মুনের’ পর এবার আসছে আংশিক সূর্যগ্রহণ

সম্প্রতি ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদের দৃশ্য দেখেছে বিশ্ববাসী। এর রেশ কাটতে না কাটতেই আরও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে Read more

সাংবাদিকদের দমন নয়, সুরক্ষা দিন: তারেক রহমান
সাংবাদিকদের দমন নয়, সুরক্ষা দিন: তারেক রহমান

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ Read more

ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা
ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১৩৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা Read more

মোংলা সরকারি হাসপাতাল ১০০ শয্যার দাবিতে মানববন্ধন
মোংলা সরকারি হাসপাতাল ১০০ শয্যার দাবিতে মানববন্ধন

চিকিৎসার মান উন্নত করণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন