শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনভর বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ৭১ ওভার।বুধবার (২৫ জুন) টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুর ছয় ব্যাটারের কেউই বলার মতো করতে পারফর্ম করতে পারেননি। ওপেনিংয়ে নামা এনামুল হক শুরুতেই ব্যর্থ হন। আসিথা ফার্নান্দোর একটি ডেলিভারিতে ব্যাট টেনে নিজের স্টাম্পেই আঘাত করেন তিনি, শূন্য রানে ফিরে যান সাজঘরে।এরপর উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন মুমিনুল হক। তবে চেষ্টা একপ্রকার ব্যর্থ হয়। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।এরপর শান্তকে নিয়ে দলের হাল ধরে রাখেন সাদমান। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ২ উইকেট হারিয়ে টাইগাররা জড়ো করে ৭১ রান।মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে আবারও হতাশ করে টাইগার ব্যাটাররা। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই সাফল্য পায় শ্রীলঙ্কা। ইনিংসের ২৮তম ওভারে বিশ্ব ফার্নান্ডোর শেষ বলে উইকেটকিপার কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফিরলেন নাজমুল। ৩১ বলে ৮ রান করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।এরপর বেশিক্ষণ টেকেননি হাফ সেঞ্চুরির পথে ছোটা সাদমানও। শান্ত আউট হওয়ার পরের ওভারেই ব্যক্তিগত ৪৬ রানে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। চাপের মধ্যে মুশফিকুর রহিম ও লিটন দাস গড়েন ৬৭ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি। তবে দুজনই জীবন পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। দারুণভাবে খেলতে থাকা লিটনকে ফেরান শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার সোনাল দিনুশা। মুশফিকও শেষ পর্যন্ত সুইপ করতে গিয়ে আউট হন ৩৫ রানে, দিনুশার শিকার হন তিনিও।পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ (৩১) ও নাঈম হাসান (২৫) সপ্তম উইকেটে ৩৭ রানের আরেকটি ছোট জুটি গড়েন। দিন শেষে উইকেটে ছিলেন তাইজুল ইসলাম ও দীর্ঘদিন পর দলে ফেরা ইবাদত হোসেন।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ ১ম ইনিংস: ৭১ ওভারে ২২০/৮ (সাদমান ৪৬, এনামুল ০, মুমিনুল ২১, শান্ত ৮, মুশফিক ৩৫, লিটন ৩৪, মিরাজ ৩১, নাঈম ২৫, তাইজুল ৯*, ইবাদত ৫*; আসিথা ১৪-২-৪৩-২, ভিশ্ব ১৬-৩-৩৫-২, রাত্নায়াকে ১৬-১-৬৩-১, জায়াসুরিয়া ১১-০-৩৬-০, ধানাঞ্জায়া ৫-০-১৫-১, দিনুশা ৯-৩-২২-২)।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন অস্থায়ীভাবে ঝোড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের কোথাও কোথাও Read more

নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজী করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর Read more

চাকসুতে প্রচারণা শেষে ৩৫ বছর পর ভোট উৎসবের অপেক্ষা
চাকসুতে প্রচারণা শেষে ৩৫ বছর পর ভোট উৎসবের অপেক্ষা

৩৫ বছর পর বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন কাল। প্রচারণা শেষে এখন অপেক্ষা ভোট উৎসবের। ভোটগ্রহণের পাশাপাশি কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে Read more

এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে হামলা চালাল ইসরাইল
এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে হামলা চালাল ইসরাইল

এবার কাতারের একটি গণমাধ্যমের কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরাইল। রবিবার (২৯ মার্চ) কাতারি সংবাদমাধ্যম আল আরাবির তেহরান দপ্তরে ইসরাইলি বিমান হামলা Read more

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষৎ করতে অতিথি ভবন যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. Read more

শুরুর আগেই সেশনজট, বিপাকে ১১ হাজার শিক্ষার্থী!
শুরুর আগেই সেশনজট, বিপাকে ১১ হাজার শিক্ষার্থী!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি কলেজগুলোর জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় সরকার। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন