বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে স্ত্রীর গলা কাটা ও স্বামীর ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম বলেন, ‘ভোরে ঘুম থেকে ওজু করতে নামলে বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, ‘আম্মি, মোগো ঘরে চলেন, মা কথা বলেনা। আব্বাকেও দেখিনা।’ আমি ঘরে গিয়ে দেখি আকলিমার গলাকাটা রক্তমাখা লাশ মেজেতে পড়ে আছে। স্বপনকে খুঁজলে তার বিছানার ওপর মোবাইল পড়ে আছে, পাশেই দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো স্বপনের মরদেহ।নিহতরা হলেন আকলিমা (২৭) ও স্বপন মোল্লা (৩২)। দম্পতির দুই মেয়ে সন্তান রয়েছে— সাদিয়া (৬) ও আফসানা (১)।স্থানীয়রা জানান, সকালে স্বপনের মেয়ে সাদিয়ার ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তারা ঘরে গিয়ে মেঝেতে রক্তমাখা অবস্থায় আকলিমার গলাকাটা মরদেহ এবং আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বপনের মরদেহ দেখতে পান।পরিবারের সদস্যরা জানান, স্বপনের কোনো শত্রু ছিল না। তবে তিনি নিয়মিত কাজ না করায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। নিহত আকলিমার বাবার ধারণা, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে।বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ ইয়াকুব হোসাইন জানান, রাতের কোনো এক সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং এর পেছনের কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল (ক্যাশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে ইসলামীর Read more

কক্সবাজারে র‍্যাবিস প্রতিরোধে যবিপ্রবির ২১ ইন্টার্ন চিকিৎসকের টিম
কক্সবাজারে র‍্যাবিস প্রতিরোধে যবিপ্রবির ২১ ইন্টার্ন চিকিৎসকের টিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে গণ কুকুর টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৪ দিনের Read more

শীর্ষ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে গরু ব্যবসায়ীদের সাথে প্রতারণা, আটক ২
শীর্ষ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে গরু ব্যবসায়ীদের সাথে প্রতারণা, আটক ২

সেনাবাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক ও রাজশাহী সেক্টর কমান্ডারের নাম ব্যবহার করে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার Read more

বলরামপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধুর বাড়িতে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বলরামপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধুর বাড়িতে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার বলরামপুর এলাকায় মাহমুদা বেগম (৩০) নামের এক গৃহবধূর বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ Read more

দুর্বৃত্তের গুলিতে শেখ শাহাদাত নিহত
দুর্বৃত্তের গুলিতে শেখ শাহাদাত নিহত

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে শেখ শাহাদাত হোসেন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে সোনাডাঙ্গা থানার সঙ্গীতা সিনেমা Read more

আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

নিরাপত্তার স্বার্থে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন