ভারতের ঔদ্ধধত্যের কারণেই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ করেছে বলে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট।পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।মার্ক কিমিট সতর্ক করে বলেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা নয়াদিল্লির জন্য অশনিসংকেত।প্রতিবেদনে বলা হয়, ভারতের ঔদ্ধত্যই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের দিকে আরও কাছে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট।ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগানের আনসেন্সরড অনুষ্ঠানে কিমিট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, যা নিয়ে নয়াদিল্লির চিন্তিত হওয়া উচিত।তিনি বলেন, ট্রাম্পের প্রতি ভারতের যে ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে, তার ফলেই আমরা পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে উঠছি। আসিম মুনির এখন ট্রাম্পের সঙ্গে এমন সম্পর্ক গড়েছেন, যা ভারতের ভাববার মতো বিষয়।মূলত পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সময় তিনি ২ দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছেন বলে ট্রাম্প বারবার দাবি করার পরই মোদি ও ট্রাম্পের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। অবশ্য ভারত দাবি করে আসছিল, যুদ্ধবিরতি তাদের নিজেদের মধ্যে সরাসরি সমঝোতার ফল।পরে সম্পর্কে তীব্র এই অস্বস্তি দেখা দেয় গত ১৭ জুন এক ফোনালাপে। মূলত ট্রাম্প কানাডায় জি-সেভেন সম্মেলন ছেড়ে আগেভাগে চলে আসেন এবং নরেন্দ্র মোদির সঙ্গে দেখা না করার পরই ওই ফোনালাপ হয়েছিল।এর আগে জুন মাসেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াশিংটনে যান এবং হোয়াইট হাউসের ক্যাবিনেট কক্ষে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক করেন। এটি ছিল বিরল এক ঘটনা।এদিকে একদিন আগেই মোদি বলেছেন, ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক এখনো ‘খুবই ইতিবাচক’। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বের উল্লেখ করেন এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেন।মোদি লিখেন, ট্রাম্পের আন্তরিক অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নকে আমি গভীরভাবে প্রশংসা করি এবং সমভাবে প্রতিদান দিই। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ইতিবাচক, অগ্রসরমান, ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বমূলক।এর আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, আমি সবসময় মোদির বন্ধু থাকব। ভারত ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক রয়েছে। চিন্তার কিছু নেই। তিনি নিজের আগের মন্তব্যকেও এ সময় তেমন গুরুত্ব দেননি, যেখানে তিনি বলেছিলেন, ভারতকে হয়তো চীনের কাছে হারাতে পারেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাহসী সেনানায়ক, সাবেক সেনাবাহিনী প্রধান ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ আর নেই (ইন্না Read more

মেহেরপুরে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
মেহেরপুরে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলা হাডাভাঙ্গা গ্রামের সেন্টার পাড়ার ভ্যানচালক রহিদুল ইসলামের চার বছর বয়সী কন্যা আয়েশা খাতুন বাড়ির পাশে পুকুরের পানিতে Read more

নিজের শততম টেস্টের সামনে দাঁড়িয়ে মুশফিক
নিজের শততম টেস্টের সামনে দাঁড়িয়ে মুশফিক

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন শততম টেস্ট। নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আয়োজিত হতে Read more

‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’
‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক Read more

কোরবানির জন্য কত টাকা থাকতে হবে?
কোরবানির জন্য কত টাকা থাকতে হবে?

'পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে নির্ধারিত পরিমাণ সোনা বা রুপা থাকে কিংবা বাজার Read more

ওমানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ আলোচনা
ওমানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ আলোচনা

পারমাণবিক চুক্তি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ওমানে এ আলোচনা হয়। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন