ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত ১০টায়। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনা।রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হয়েছে শেষ দিনের প্রচারণা।এর আগে গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ছাত্রী হলগুলোতে সংশ্লিষ্ট হলের অনাবাসিক এবং অন্যান্য ছাত্রী হলের আবাসিক ও অনাবাসিক প্রার্থীরা ২৬ আগস্ট ২০২৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।ডাকসু এবং হল সংসদ নির্বাচনে মোট বুথ থাকছে ৮১০টি। এসব বুথে সব ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনো রকম বিঘ্ন ছাড়াই নির্ধারিত সময় বিকেল ৪টার মধ্যে ভোটদান সম্পন্ন হওয়া সম্ভব বলে প্রশাসন জানায়।গত ১১ আগস্ট রাতে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। কিন্তু গত সাড়ে ৩ দশকে নির্বাচন হয়েছে কেবল একবার।সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। সেই সংসদের মেয়াদপূর্তির পর পেরিয়ে গেছে আরো ছয় বছর। নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিনেটে থাকছে না শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি আবার জোরালো হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ

উগান্ডার বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সামরিক হেলিকপ্টারে করে ‘জোরপূর্বক অজ্ঞাত স্থানে’ নিয়ে যাওয়া হয়েছে। তার Read more

কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ফকির (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে গোড়াখাল এলাকায় এ Read more

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ Read more

দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা, চালকের সহকারী নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা, চালকের সহকারী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকের সহকারী আপন চন্দ্র দাস Read more

টাঙ্গাইলে বালু ঘাটে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৮
টাঙ্গাইলে বালু ঘাটে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৮

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার মহেলা ও যমুনা সেতু পূর্ব এলাকার অবৈধ বালু ঘাটে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা Read more

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গাইলেন রুমী সরকার
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গাইলেন রুমী সরকার

বীর মুক্তিযোদ্ধা স্বাধীন, বাংলাদেশের ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী রুমী সরকার। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন