ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে।শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ২টার দিকে পুলিশের উপস্থিতিতে নান্দাইল পৌরসভার বালিয়াপাড়া মহল্লার উত্তর বালিয়াপাড়া জামে মসজিদের সামনে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নান্দাইল মডেল থানা পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে এলাকাটিতে থম থমে অবস্থা বিরাজ করছে এবং ঘটনাস্থলে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।সরজমিনে জানা গেছে, বিগত ৩৫ বছর যাবত উত্তর বালিয়াপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্বে ছিলেন ওই মহল্লার ইমাম মাও. আবুল খায়ের। কিন্তু গত তিন সপ্তাহ পূর্বে ওই মসজিদ কমিটির সভাপতি রোস্তম আলী নতুন ইমাম নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে ৩ সেপ্টেম্বর মাও. মুফতি আনোয়ারুল হককে খতিব হিসেবে নিয়োগ দেন। তবে এলাকার মুসুল্লীরা পূর্বের খতিব মাওলানা আবুল খায়েরকে ইমাম হিসেবে দায়িত্বে বহাল রাখতে গেলে দুইটি পক্ষের সৃষ্টি হয়। এ নিয়ে পক্ষ-বিপক্ষের মধ্যে গোলযোগ সৃষ্টি হলে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বের ইমামকে বহাল রাখার লিখিত নির্দেশনা প্রদান করেছেন। এরই প্রেক্ষিতে থানা পুলিশের উপস্থিতিতে শুক্রবার মাও. আবুল খায়ের মসজিদে নামাজ পড়তে যান। এসময় নতুন ইমাম মাও. মুফতি আনোয়ারুল হক জুম্মাহর প্রাক্তন খতিবকে দেখে তিনি বয়ান থেকে সরে যান। পরে মাও. আবুল খায়ের বয়ান করলেও তিনি ইমামতি না করে তাঁর ছেলেকে দিয়ে নামাজ পড়ান। জুম্মাহর নামাজ শেষে নবনিযুক্ত ইমাম বের হওয়ার সময় এলাকার মুসুল্লীদের সাথে তর্কবির্তক শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে একটি তর্কবিতর্কের মাধ্যমে তুমুল সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদের নির্দেশে তিন রাউন্ড রাবার বুলেট ছুড়তে বাধ্য হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।এ বিষয়ে প্রাক্তন খতিবের পক্ষে মুসুল্লী মোশারাফ হোসেন আঞ্জু, মনোয়ার হোসেন ও আব্দুল মতিন বলেন, এখানে প্রাক্তন ইমামকে বাদ দেওয়ার জন্য মসজিদ কমিটির সভাপতি রোস্তম আলীসহ দুটি পরিবারের লোক ষড়যন্ত্র করছে। প্রাক্তন খতিবকে বদলাতে হবে, এটা নাকি তাদের পারিবারিক সমস্যা? প্রশাসনের কথা মেনে নামাজ পড়তে গেলে সভাপতির পক্ষের লোকজন এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন।অপরদিকে মসজিদ কমিটির সভাপতি রোস্তম আলী বলেন, প্রাক্তন খতিব গত বছর থেকেই তিনি বার্ধক্যজনিত কারণে অবসর চাচ্ছেন। এমনকি গত ১৫ তারিখেও তিনি মুসুল্লীদের সামনে তাঁর শেষ জুম্মাহর নামাজ বলে বিদায় নিয়েছেন। কিন্তু এলাকার কিছু মুসুল্লী প্রাক্তন ইমামকে জোরপূর্বক রাখতে চায়। এটা এক ধরনের ষড়যন্ত্রের আভাস। এরপরেও প্রশাসনের কথা মেনে আমরা চলছি। কিন্তু তাঁরা নতুন ইমামকে নিয়ে টানাটানি সহ এ ধরনের হামলা চালায়।এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ উক্ত সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, বিষয়টি অতীব দু:খজনক। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় মাটিচাপা হত্যাকাণ্ডে আপন ভাইসহ দুজন গ্রেপ্তার
কুয়াকাটায় মাটিচাপা হত্যাকাণ্ডে আপন ভাইসহ দুজন গ্রেপ্তার

কুয়াকাটার কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফেরদৌস মুন্সী (৩৮) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আপন ভাই ফোরকান মুন্সী (৪৫) ও Read more

ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন
ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবকে বাংলাদেশের ৬৫ তম জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন ও বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ঘণ্টাব্যাপী Read more

নাগরপুরে কৃষকদের মাঝে প্রদর্শনীর উপকরণ হস্তান্তর
নাগরপুরে কৃষকদের মাঝে প্রদর্শনীর উপকরণ হস্তান্তর

"পুষ্টি বাগান গড়ি, স্বাস্থ্যকর জীবন গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুপাতি প্রতি জমি Read more

ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ১৪
ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ১৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন এবং আহত Read more

ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ
ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ

ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতা নুর নাহার খাতুন (৪৭) রাতের অন্ধকারে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের বারান্দায় Read more

মিটার পরিবর্তনের সময় বিদ্যুস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
মিটার পরিবর্তনের সময় বিদ্যুস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের এড়েন্দা গ্রামে বৈদ্যুতিক মিটার পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহফুজুর রহমান (২৫) নামে পল্লী বিদ্যুতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন