কিশোরগঞ্জের ভৈরবকে বাংলাদেশের ৬৫ তম জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন ও বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে মানববন্ধনে অংশগ্রহণকারীরা। দাবি আদায় না হলে ঢাকা সিলেট মহাসড়ক, রেলপথ, নৌ পথ অবরোধের ঘোষণা দেন তারা। রবিবার (১২ অক্টোবর) দুপুরে ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন দূর্জয় মোড়ে ‘ভৈরবের সর্বস্তরের জনগন’ নামক ব্যানারে এ কর্মসূচী আয়োজন করা হয়।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভৈরবের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ভৈরবকে জেলা ঘোষণা করা। কিন্তু একটি কুচক্রী মহল ভৈরবের মানুষকে দীর্ঘদিন আন্দোলন থেকে বিরত রেখেছে। ফ্যাসিস্টের দোসররা চাইলে অনেক আগেই ভৈরব জেলা হতো।মানববন্ধনে বক্তারা দাবি করেন, ‘ভৈরবকে জেলায় রুপান্তর করে ঢাকা বিভাগেই রাখতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশনের প্রস্তাবিত সম্প্রতি কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে ভৈরববাসী ষড়যন্ত্র হিসেবে দেখছে এবং তাদের প্রস্তাবকে ভৈরব বাসী প্রত্যাখান করে রাজপথে অবস্থান নিতে বাধ্য হয়েছে।’স্থানীয় ছাত্রনেতা জাহিদুল ইসলাম হৃদয় বলেন, ‘আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাধারণ ছাত্রজনতার ব্যানারেই প্রতিবাদ জানিয়েছেন। অচিরেই ভৈরবকে জেলা ঘোষণা করে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত রাখতে হবে। সরকারকে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে। তা না হলে সারা দেশে যোগাযোগ বন্ধ করে দেয়া হবে। অচল করে দেয়া হবে সড়কপথ, নৌ পথ ও রেলপথ।’মানববন্ধনে ছাত্রনেতা হান্নান আহমেদ হিমুর সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্রনেতা জাহিদুল ইসলাম হৃদয়, গণঅধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, ছাত্রনেতা জিয়া উদ্দিন, জুনায়েদ আহমেদ, পরাগ, জিহাদ আহমেদ, মোহাম্মদ আবির, মাহিন মিয়া, মওলানা শাহরিয়ার প্রমুখ। বিক্ষোভ শেষে ছাত্র জনতা মিছিল নিয়ে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন। ঘণ্টাব্যাপী বন্ধ রাখেন ভৈরব-কিশোরগঞ্জ ও ময়মনসিংহমুখী যান চলাচল। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ উপজেলায় পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ
নিজ উপজেলায় পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

মাদারীপুরের কালকিনি উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টার দিকে Read more

ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন
ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন

ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ফিল্টার স্থাপন করেছেন ছাত্রদল নেতা দেওয়ান Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

‘চটগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে’
‘চটগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে’

চট্টগ্রামে একদিন দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল গড়ে উঠবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। Read more

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫
জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫

জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ নদীতে ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এর আগে শনিবার (২১ মার্চ) বিকালে ব্রহ্মপুত্র Read more

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন