কৃষিতে বালাই নাশক অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার মৎস্য সম্পদের ক্ষতি করবে, তেমনি মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি করবে। তাই এগুলো বন্ধ করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, হাওর ও নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার কমলে মাছের বংশবৃদ্ধি বাড়বে। তাই হাওর ও নদীতে যে সকল জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন, সেটাও বন্ধ করতে হবে। আর টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও মাছ রক্ষার জন্য সরকার কাজ করবে।উপদেষ্টা আরও বলেন, এসব জাল যেখান থেকে আমদানি-রপ্তানি করা হয়, সেখানেও নিয়মিত অভিযান পরিচালনা করলে একদিকে হাওরে কিংবা নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার কমলে মাছের বংশবৃদ্ধি বাড়বে। সেই সাথে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আভায় শ্রমের পরিকল্পনা করা হয়েছে।তিনি জানান, চায়না দুয়ারী জাল নামটা সুন্দর হলেও এটি এত ক্ষতিকর ও ধংসাত্মক যে, এটা যারা বন্ধ করছেন না, তাদের উৎস বা উৎপাদন যদি হয়, তাহলে ফ্যাক্টরি বা আমদানি বন্ধের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওর অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওর। এই হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও মাছ রক্ষার জন্য সরকার কাজ করবে। সেই সাথে টাঙ্গুয়ার হাওরের পর্যটন দিক দিয়ে নিয়ন্ত্রিত একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ছাড়াল ৬২ হাজার
ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ছাড়াল ৬২ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  আহত হয়েছেন ৩৪৪ জন। এর মধ্য দিয়ে টানা Read more

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছায়ের ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার (৬ জুন) বাংলাদেশ Read more

১৮ জুন: নামাজের সময়সূচি
১৮ জুন: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া Read more

হারানো এনআইডি তুলতে এখন থেকে লাগবে না জিডি
হারানো এনআইডি তুলতে এখন থেকে লাগবে না জিডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর জিডি করা লাগবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে জিডি করার এই বাধ্যবাধকতা তুলে Read more

বিশ্ব স্ট্রোক দিবস আজ
বিশ্ব স্ট্রোক দিবস আজ

আজ ২৯ অক্টোবর, বিশ্ব স্ট্রোক দিবস। ‘প্রতিটি মিনিটই মূল্যবান’ এর বাংলা করা হয়েছে ‘প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের Read more

ববিতে বিজয় দিবস যথাযথভাবে উদযাপন না হওয়ার অভিযোগ ছাত্রদলের
ববিতে বিজয় দিবস যথাযথভাবে উদযাপন না হওয়ার অভিযোগ ছাত্রদলের

৫৫তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন না হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন