গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।শামীর হায়দার পাটোয়ারী বলেন, গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা আজ আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। আমরা এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি রাষ্ট্রকে এর দায়িত্ব নিতে হবে।তিনি বলেন, যারা মব সৃষ্টি করতে তাদের বিরুদ্ধে কোন আনইগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাদের বিরুদ্ধে কোন মামলা নেয়া হচ্ছে না। এভাবে রাষ্ট্র চলতে পারে না, এভাবে একটি দেশের সরকার চলতে পারে না এবং দায়ও এড়াতে পারে না।গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধের দাবি জানিয়ে জাপার এ নেতা বলেন, আজ জাতীয় পার্টির অফিসে যে ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে, এর জন্য গণঅধিকার পরিষদ কোনভাবেই দায় এড়াতে পারে না।তিনি আরও বলেন, যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেয়ার কর্মসূচি দেয় তার কোন রাজনৈতিক দল হতে পারে না। তারা সন্ত্রাসী সংগঠন। এসব সংগঠনকে আরপিও আইন অনুযায়ী নিষিদ্ধের বিধান রয়েছে।সরকারের কাছে দাবি জানিয়ে জাপার মহাসচিব বলেন, সরকার যদি আইন ও ন্যায় বিচারের শাসক হয়ে থাকে, তাহলে সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করতে হবে।এর আগে সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত
নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত

নেত্রকোনায় রাস্তা পার হতে গিয়ে মাটিবাহী লরির চাপায় মঞ্জুরা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

ঈশ্বরদীতে ছাত্রদল সদস্য সোহাগ কে কুপিয়ে হত্যা
ঈশ্বরদীতে ছাত্রদল সদস্য সোহাগ কে কুপিয়ে হত্যা

পূর্ব বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ (২৬) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত Read more

ঢাবিতে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন
ঢাবিতে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন

শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমস্বরে জাতীয় সংগীত গেয়েছেন শিক্ষার্থীরা।সোমবার (১২ মে) সন্ধ্যা সোয়া Read more

মামলার কারণে সামাজিকভাবে হেনস্থা হয়েছি: নাজিম জয়
মামলার কারণে সামাজিকভাবে হেনস্থা হয়েছি: নাজিম জয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনেতা সামাজিক মাধ্যমে জানিয়েছেন সেই Read more

ভারত ম্যাচের আগে সুখবর পেলেন সাইফ-মুস্তাফিজ
ভারত ম্যাচের আগে সুখবর পেলেন সাইফ-মুস্তাফিজ

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দারুণ এক সুখবর পেল বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন