পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান।তিনি জানান, শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (০৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবসে সরকারি ছুটি থাকায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। রোববার সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রমসহ আমদানি-রপ্তানি শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা খালি ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা
নারী বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশ দলের। তাই ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি নিগার Read more

আরও ২০৬ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
আরও ২০৬ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে ১৫টি ব্যাংকের কাছ থেকে আরও ২০৬ মিলিয়ন বা ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার Read more

ট্রাকচাপায় প্রবাসী সোহেল নিহত ঘটনায় চালক-হেলপার আটক
ট্রাকচাপায় প্রবাসী সোহেল নিহত ঘটনায় চালক-হেলপার আটক

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় সোহেল (৩৬) নামে এক প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) Read more

বিশ্ব চা দিবস আজ
বিশ্ব চা দিবস আজ

আজ ২১ মে, বিশ্ব চা দিবস। চা প্রেমীদের দিন এটি। চাইলে দিনটি উদযাপনে একত্রিত হতে পারেন, কিংবা মেতে উঠতে পারেন Read more

উলিপুরে এনসিপি’র সমন্বয় কমিটি গঠন
উলিপুরে এনসিপি’র সমন্বয় কমিটি গঠন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি–এনসিপি'র সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাও. মো. সিরাজুল ইসলামকে প্রধান সমন্বয়কারী ও সাখাওয়াত Read more

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৩
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৩

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, ইসরাইলি হামলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন