উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন আরও একদল বাংলাদেশি। এ দফায় যুক্তরাষ্ট্র থেকে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের বহন করা বিমানটি অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩০ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১ জন নারী অভিবাসী রয়েছেন।অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানো হয়েছে তাদের। এ সময় ফেরত আসা কোনো অভিবাসী গণমাধ্যমে কথা বলেননি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এখনও পর্যন্ত তিন ধাপে ১৮৭ জন প্রবাসী দেশে ফিরে এসেছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বহু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২১ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২১ আগস্ট)

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। সকালে সিপিএলে সাকিব আল হাসানের দলের ম্যাচ। বিকেলে বাংলাদেশ ‘এ’ খেলবে Read more

নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইউনুস নামে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত Read more

এক নারীকে স্ত্রী দাবি করা সেই দুই পুরুষের জামিন
এক নারীকে স্ত্রী দাবি করা সেই দুই পুরুষের জামিন

ভালোবাসার টানাপোড়েন যেন নাটকীয় দৃশ্যের জন্ম দিল যশোরে। এক নারীকে ঘিরে দুই স্বামীর আবেগঘন টানাহ্যাঁচড়ার পর অবশেষে আদালত তাদের দুজনকেই Read more

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে অনিয়ম হয়নি : খাদ্য মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে অনিয়ম হয়নি : খাদ্য মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত দাম বা বিশেষ সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।আজ মঙ্গলবার (২৮ Read more

পাবলিক ফিগার হিসেবে বেঁচে থাকার ভারটা অসম্ভব বেশি: তাহসান
পাবলিক ফিগার হিসেবে বেঁচে থাকার ভারটা অসম্ভব বেশি: তাহসান

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই Read more

মুন্সিগঞ্জ-১ আসনে দুজনের মনোনয়নপত্র বাতিল
মুন্সিগঞ্জ-১ আসনে দুজনের মনোনয়নপত্র বাতিল

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থী মীর সরফত আলী সপু ও আলহাজ মমিন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার সকালে জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন