ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ শীর্ষক প্রকল্পের আওতায় মেঘনা নদীর বিশনন্দী পয়েন্ট থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি উত্তোলন করে পরিশোধন করা হবে। এই পানি ঢাকা শহরের উত্তর-পূর্বাংশে সরবরাহ করা হবে। চলমান এ প্রকল্প সমাপ্ত হবে জুন ২০২৭ সাল নাগাদ। এরপরই শুরু হবে পানি সরবরাহের কাজ।প্রকল্পের কাজ চলমান রাখার জন্য অর্থ বরাদ্দ চেয়ে পরিকল্পনা কমিশনে আবেদন করেছে ঢাকা ওয়াসা।এদিকে পরিকল্পনা কমিশন জানিয়েছে, উন্নয়ন সহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ফ্রান্সের সংস্থা এজেন্সি ফ্রান্সিস দ্য ডেভেলপমেন্ট (এএফডি), ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি), বাংলাদেশ সরকার ও ওয়াসার নিজস্ব অর্থায়নে আলোচ্য প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে।প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রস্তাবিত তৃতীয় সংশোধিত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) অনুযায়ী ১০ হাজার ৯৭৫ কোটি ১৫ লাখ টাকা। প্রকল্পে সরকারি অর্থায়ন চার হাজার ২১২ কোটি টাকা, প্রকল্প ঋণ ছয় হাজার ৭৪০ কোটি টাকা এবং ঢাকা ওয়াসার নিজস্ব তহবিল ২২ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ জানুয়ারি ২০১৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত।ঢাকা ওয়াসা জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট চাহিদা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিষয়ক সফটওয়্যারে প্রকল্পটির সর্বশেষ অনুমোদিত ডিপিপির তথ্য দেওয়া বাধ্যতামূলক। যেহেতু, প্রকল্পটির ব্যয় ও সময় বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে, ফলে অনুমোদনবিহীন প্রকল্পের অনুকূলে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কর্মসূচিতে বরাদ্দ প্রস্তাব করার সুযোগ নেই।এ অবস্থায় কাজের স্বার্থে আলোচ্য প্রকল্পটির প্রস্তাবিত তৃতীয় সংশোধিত ডিপিপি আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেট কার্যক্রম শুরুর আগেই অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে স্কুলের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ
বাঁশখালীতে স্কুলের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের জমি জবরদখল ও ভাঙচুরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা এবং বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীসহ ১০ Read more

ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প
ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরান যদি নতুন করে পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও বোমা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

সাতকানিয়ায় উচ্ছেদের ৩ দিনেও সরেনি ধ্বংসাবশেষ, ঝুঁকিতে পথচারীরা
সাতকানিয়ায় উচ্ছেদের ৩ দিনেও সরেনি ধ্বংসাবশেষ, ঝুঁকিতে পথচারীরা

চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-বান্দরবান মহাসড়কের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু সাতকানিয়ার কেরানীহাট। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত এ অঞ্চলটি শুধু ব্যবসা-বাণিজ্য নয়, হাসপাতাল, মসজিদ, Read more

অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঢাকাসহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ Read more

নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম Read more

নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা
নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা

নড়াইল সদর উপজেলার কমলাপুর ও গন্ধবখালী এলাকায় বিগত ১০ বছর ধরে দুটি সেচ পাম্প বন্ধ থাকায় জমি চাষে হিমশিম খাচ্ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন