ঠিক ২০ বছর আগে ২০০৫ সালে এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিটা গায়ে জড়িয়েছিলেন লিওনেল মেসি। আর এই একই স্টেডিয়ামে সম্ভবত জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচটিও খেলে ফেলেছেন লিও। এই শেষটা অবশ্য লিও রাঙিয়েছেন জোড়া গোল করে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয় আর্জেন্টিনা। যেখানে ৩-০ গোল ব্যবধানের জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এদিন ম্যাচ শুরুর আগে যখন আর্জেন্টিনা দল ওয়ার্ম আপ করছিল তখনই বোঝা গেছে এ ম্যাচের আবেগ কতখানি! মনুমেন্তাল স্টেডিয়ামের গ্যালারিতে ছিল এক অনন্য আবহ। যেমন উল্লাস, তেমনি বিদায়ের সুর। গ্যালারিতে বারবার ধ্বনিত হচ্ছিল, “ওলে, ওলে, ওলে… মেসি, মেসি!” — যেন গোটা জাতি তাঁকে আরেকবার ভালোবাসা জানাচ্ছিল মেসিকে। এসময় মেসরি চোখে-মুখে লুকানো এক আবেগ স্পষ্ট ছিল। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই মাঠে কত গোল করেছেন, সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন, তার কি কোনো হিসেব আছে! এজন্যই হয়তো চোখেল জল আটকে রাখা কঠিন হয়ে পড়ছিল তার জন্য। বিদায়ী এ ম্যাচে প্রথম গোলটিও করেন মেসি। মাঝমাঠ থেকে পারেদেসের দুর্দান্ত পাস ধরে আলভারেজ বক্সের দিকে এগিয়ে যান। ডান দিক থেকে চমৎকার এক পাস বাড়ান মেসির উদ্দেশে। সামনে ডিফেন্ডার ও গোলকিপার থাকা সত্ত্বেও অসাধারণ নিপুণতায় চিপ শটে বল জালে জড়ান মেসি। ৩২৪ দিন পর আর্জেন্টিনার জার্সিতে গোল পেলেন মেসি। ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি দু’দল। ম্যাচের ৭৪তম মিনিটে আলভারেজের বদলি হিসেবে নামেন লাউতারো। মাঠে নামার চার মিনিটের মাথায় গোল করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। ৭৮তম মিনিটে নিকোলাস গঞ্জালেজের পাস থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ।এরপর ৮০তম মিনিটে আবারও দেখা যায় মেসি ঝলক। মাঝমাঠ থেকে পাঠানো বলটি ডি-বক্সের মধ্যে সহজেই পেয়ে যান থিয়েগো আলমাদা। একটু এগিয়ে সরাসরি গোল পোষ্টে শট নেওয়ার সুযোগ ছিল তার কাছে। তবে তিনি তা না করে ‘কাট পাস’ করেন মেসিকে। যেখান থেকে বল জালে জড়াতে ভুল করেননি ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। এর ফলে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে আসেন।৮৯ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন মেসি, কিন্তু বেরসিক অফসাইডের ফাঁদে পড়ে সেই গোল বাতিল হয়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসিরা। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এটা আমার যুদ্ধ না, জেলেনস্কি এখনই এটা শেষ করতে পারেন: ট্রাম্প
এটা আমার যুদ্ধ না, জেলেনস্কি এখনই এটা শেষ করতে পারেন: ট্রাম্প

বৈঠকে অংশ নেওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের Read more

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: চারদিন পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: চারদিন পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরার সময় এফবি সাগরকন্যা নামের একটি ট্রলার ডুবে যায়। ১৫ জেলে নিয়ে গভীর সমুদ্রে যাওয়া ট্রলারটি Read more

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে। বুধবার (০২ জুলাই) স্থানীয় সময় রাত ১১টার Read more

ভোটহীন বিজয়ে ইতিহাস, চট্টগ্রাম আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াতের ভাগাভাগি
ভোটহীন বিজয়ে ইতিহাস, চট্টগ্রাম আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াতের ভাগাভাগি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩২ বছরের প্রথাগত গণতান্ত্রিক ধারাবাহিকতাকে চূর্ণ করে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই। নির্বাচন Read more

মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে চলছে নজরুল বিশ্ববিদ্যালয়
মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে চলছে নজরুল বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে গুরুতর উদ্বেগ। বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল, ব্যবসায় প্রশাসন অনুষদ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন