আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষের পথে। ধারণা করা হচ্ছে, আগামী বছর যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি খুলে রাখবেন তিনি। তাই প্রশ্ন উঠছে মেসির উত্তরাধিকার বহন করবেন কে?এই প্রশ্নের উত্তর দিয়েছেন মেসির প্রথম জাতীয় দলীয় কোচ হোসে পেকারম্যান। আর্জেন্টিনাকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পর ২০০৫ সালে মেসিকে জাতীয় দলে ডাকেন তিনিই। এবার সেই কোচ মনে করছেন, তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো হতে যাচ্ছেন আর্জেন্টিনার ভবিষ্যৎ ভরসা।আর্জেন্টিনার সাবেক এই কোচ ডি স্পোর্টস রেডিওতে বলেন, সে (মাস্তানতুয়োনো) ইতিহাস গড়বে এবং আমাদেরকে নতুন যুগটা বুঝতে সাহায্য করছে। হয়তো এখন সেই সময় এসেছে দলকে সংগঠিত থাকতে হবে, তবে জেতাবে এই ছেলেটাই।রিভার প্লেটে দারুণ সম্ভাবনা দেখানো মাস্তানতুয়োনো সম্প্রতি বড় অঙ্কের ট্রান্সফার ফি’তে যোগ দিয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। জাতীয় দলের জার্সিতেও তিনি ইতোমধ্যেই অভিষেক করেছেন। ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন এই তরুণ। কোচ লিওনেল স্কালোনিও ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলার বিপক্ষে তাকে প্রথম একাদশে দেখা যেতে পারে।পেকারম্যান মেসি নিয়েও আবেগঘন কথা বলেছেন, যিনি ঘোষণা দিয়েছেন এটাই আর্জেন্টিনার মাটিতে তার শেষ বাছাইপর্বের ম্যাচ। তিনি বলেন, আমাদের দেশে শেষবারের মতো মেসিকে দেখা খুব বিশেষ হবে। এটা হবে ঐতিহাসিক মুহূর্ত। মাঠে ও মাঠের বাইরে তিনি এক অনন্য উদাহরণ।মেসিকে প্রথমবার জাতীয় দলে ডাকার স্মৃতি রোমন্থন করে পেকারম্যান বলেন, আমাদের কোনো সন্দেহ ছিল না যে স্পেন তাকে ডাকবে। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা তাকে ডাকি। এরপরই প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনোস জুনিয়র্স স্টেডিয়ামে তার আন্তর্জাতিক অভিষেক হয়।বর্তমান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, যিনি পেকারম্যানকে নিজের পরামর্শদাতা হিসেবে মানেন, মাস্তানতুয়োনোর প্রশংসা করে বলেন, সে সবকিছু ইতিবাচকভাবে নিচ্ছে। রিয়াল মাদ্রিদে কোচ ও সতীর্থরা তাকে সমর্থন করছে। এরা সেই ছেলেরা যারা ভবিষ্যতে আমাদের অনেক কিছু দেবে।সবশেষে পেকারম্যান স্বীকার করেছেন, মেসির বিদায়ের পর আর্জেন্টিনা ফুটবলে নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। আর সেই অধ্যায়ে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেই তিনি দেখছেন মেসির প্রকৃত উত্তরসূরি হিসেবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় ধস নেমেছে মোটরসাইকেল বাজারে
নওগাঁয় ধস নেমেছে মোটরসাইকেল বাজারে

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে দেশের অর্থনীতি ও জ্বালানি বাজারে। দেশজুড়ে জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে নওগাঁর মোটরসাইকেল কেনাবেচায়। Read more

কাদের মির্জার সহযোগী রুমেল বিমানবন্দরে আটক
কাদের মির্জার সহযোগী রুমেল বিমানবন্দরে আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করা হয়েছে।শনিবার (১৭ মে) ভোর রাতের Read more

পবিত্র কোরআনে যে ৪৯ জন ব্যক্তির নাম আছে
পবিত্র কোরআনে যে ৪৯ জন ব্যক্তির নাম আছে

আল-কোরআন মুসলমানদের জন্য জীবনব্যবস্থার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। এই মহাগ্রন্থে রয়েছে আল্লাহর বিধান ও নির্দেশ, নৈতিকতা ও সামাজিক আচরণের সংহিতা, যা প্রতিটি Read more

যে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
যে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

গুম ও হত্যার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ Read more

কাজ শেষ না করেই বিল ভাউচারে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
কাজ শেষ না করেই বিল ভাউচারে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন