নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে পৃথক দুই সেনা অভিযানে কমপক্ষে ২৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এয়ার কমোডর এহিমেন এজোদামে-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।রয়টার্সকে এয়ার কমোডর এজোদামে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোর্নোর সাম্বিসা জেলায় সন্ত্রাসীদের গোপন আস্তানগুলোকে লক্ষ্য করে গতকাল বুধবার অভিযান পরিচালনা করে নাইজেরিয়ার বিমান বাহিনী। সেই অভিযানে ১৫ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন, পাশাপাশি ধ্বংস করা হয়েছে সন্ত্রাসীদের প্রধান ও গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা।এয়ার কমোডর এজোদামে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ করেননি, তবে সাম্বিসা জেলাটি দীর্ঘদিন ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং এর শাখা গোষ্ঠী ইসওয়াপের গুরুত্বপূর্ণ ঘাঁটি এলাকা।এদিকে নাইজেরিয়ার সেনবাহিনীর জনসংযোগ দপ্তর পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার বোর্নো’র গুবিও জেলায় গুবিও-দামাসক সড়কে একটি ত্রাণবাহী গাড়ি লুট করার পরিকল্পনা করেছিল বোকো হারামের সন্ত্রাসীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা কর্মকর্তা ও সদস্যরা আগেই ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের বন্দুকযুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ১৩ জন নিহত হয়েছে।প্রসঙ্গত, ভৌগলিক আয়তন ও জনসংখ্যার বিচারে পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া বনজ এবং খনিজ সম্পদে খুবই সমৃদ্ধ। তবে গত ১৬ বছর ধরে দেশটির সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের হাতে বিপর্যস্ত হচ্ছে।নাইজেরিয়ার প্রধান সন্ত্রাসী গোষ্ঠীর নাম বোকো হারাম। অন্যান্য যেসব সন্ত্রাসী গোষ্ঠী সেখানে সক্রিয়, সেগুলোও সব বোকো হারামের শাখা। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়দাপন্থি বোকো হারামে গত ১৬ বছর ধরে নাইজেরিয়ার বোর্নোসহ বিভিন্ন প্রদেশে হত্যা, লুটপাট, ধর্ষণ, বোমা হমলা, অপরহণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে। তাদের এসব অপরাধে নাইজেরিয়ার সাধারণ জনগণ রীতিমতো অতীষ্ঠ।বোকো হারামকে নির্মূল করতে চলতি ২০২৫ জালের জানুয়ারি থেকে সেনা অভিযান শুরু হয়েছে নাইজেরিয়ায়। সেনাবাহিনী হিসেব অনুযায়ী, গত আট মাসের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ৫৯২ জন সন্ত্রাসী।সূত্র : রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার
বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার

বিশ্ববিদ্যালয় পর্যায়ে পবিত্র কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) Read more

শিক্ষা মন্ত্রণালয়কে সময় দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা
শিক্ষা মন্ত্রণালয়কে সময় দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

ঢাকার সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে শিক্ষা মন্ত্রণালয়কে আরও কিছুদিন সময় দিয়ে সড়ক Read more

ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ
ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে আজ (১৯ মার্চ) Read more

গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৮৪ Read more

যশোরে বিএনপি নেতা নিহতের ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার
যশোরে বিএনপি নেতা নিহতের ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার

যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  আলমগীর হোসেন (৫৫) এর হত্যাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন