দিনাজপুর জেলার খানসামা থানার এসআই শাহীন শহিদ এবং কনস্টেবল এস এম আল মোক্তাফিরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, ভাড়াটিয়াকে মারধর, ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের গুরুতর অভিযোগ উঠেছে।বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত দুই পুলিশ সদস্য ঐ বাসায় ঢুকে এক ভাড়াটে যুবক ও একজন তরুণীকে আটক করেন। স্থানীয় সূত্র জানায়, খানসামা ডিগ্রি কলেজ মোড় এলাকায় গত ৭ দিন ধরে একটি ভাড়া বাসায় থেকে এসআই শাহীন ও কনস্টেবল মোক্তাফির বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।এ সময় তাদের মারধর করে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা দুটি মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগীরা জানান, পুলিশের পোশাকে থাকা এই দুই কর্মকর্তা প্রথমে তাদের আটক করে নানা ধরনের প্রশ্ন করেন এবং পরে শারীরিক নির্যাতন চালান। এরপর জোরপূর্বক তাদের মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে যান।এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, ‘ঘটনার বিষয়টি আমি অবগত হয়েছি এবং প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে অভিযুক্ত এসআই শাহীন শহিদ ও কনস্টেবল এস এম আল মোক্তাফিরের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।’এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা রকম অপকর্মের সঙ্গে জড়িত। তারা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করতেন।ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোয়ালঘরে হানা, দুই গরু জবাই করে গেল দুর্বৃত্ত
গোয়ালঘরে হানা, দুই গরু জবাই করে গেল দুর্বৃত্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ব্যতিক্রমী শক্রতা নিয়ে স্থানীয়দের মাঝে Read more

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ
চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

চুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিংয়ের অনুশীলনে বাবু হোসেন (৩২) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে Read more

চকরিয়ায় দেশীয় বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১
চকরিয়ায় দেশীয় বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১

কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় Read more

বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর
বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং Read more

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যুক্ত করার কৌশল
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যুক্ত করার কৌশল

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার যুক্ত করছে। ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাসে গান যুক্ত করার সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। টেক্সট, Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে ডাকাত দলের নেতা এমদাদুল হক (৪০) কে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৯ জুন ) রাতে  গোপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন