কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডুমখালী এলাকার রেলস্টেশনের পূর্ব পাশ থেকে ডাকাত রাসেল (প্রকাশ রিয়াজু, বয়স ৩৩) কে আটক করা হয়।আটক রাসেল নুরুল ইসলামের পুত্র এবং ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘অভিযানে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’পুলিশের এ ধরনের অভিযান এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন স্থানীয়রা।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার
ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় আল-কারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওলিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

চকরিয়ায় ট্রেনের কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
চকরিয়ায় ট্রেনের কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৪ টার দিকে  উপজেলার চকরিয়া Read more

পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম
পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম। কিন্তু চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। চট্টগ্রামের দিকে অনেক Read more

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বুধবার (০১ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে।জানা যায়, সংবিধান সংস্কার Read more

সুবর্ণচরের কাচারি ঘর: মুক্তিযুদ্ধ ও ‘গোর্কি’র ত্রাণের নীরব সাক্ষী
সুবর্ণচরের কাচারি ঘর: মুক্তিযুদ্ধ ও ‘গোর্কি’র ত্রাণের নীরব সাক্ষী

নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা গ্রামে একটি কাচারি ঘর এখনও নীরবে ইতিহাস ধরে রেখেছে। এটি একাধারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন