এশিয়া কাপ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য এল দারুণ খবর। এবার অনেক কম দামে পাওয়া যাচ্ছে জাতীয় দলের অফিসিয়াল জার্সি। টেকনোলজি স্পনসর ‘ড্রিম ১১’ সরে যাওয়ায় অ্যাডিডাস নির্মিত এই জার্সির দাম প্রায় ৮০ শতাংশ কমানো হয়েছে।আগে যে জার্সি কিনতে খরচ হতো ৫৯৯৯ টাকা, এখন সেটিই পাওয়া যাচ্ছে মাত্র ১১৯৯ টাকায়। অর্থাৎ, এক ঝটকায় ৪৮০০ টাকা কমিয়ে দিয়েছে অ্যাডিডাস। অনলাইন স্টোর থেকে কিংবা সরাসরি অ্যাডিডাসের শোরুম থেকেও এই নতুন দামে জার্সি কেনা যাবে।শুধু পুরুষ ক্রিকেট দলের নয়, নারী ক্রিকেট দলের জার্সিতেও মিলছে এই ছাড়। রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাশাপাশি হরমনপ্রীত কৌর কিংবা স্মৃতি মন্ধানার জার্সিও এখন একই দামে কিনতে পারবেন সমর্থকেরা।ভারতের কেন্দ্রীয় সরকার অনলাইনে টাকা দিয়ে খেলা যায় এমন অ্যাপ নিষিদ্ধ করার পরই চাপে পড়ে ‘ড্রিম ১১’। ফলস্বরূপ, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)–এর সঙ্গে ২০২৩ সালে করা ৩৫৮ কোটি টাকার স্পনসরশিপ চুক্তি ভেঙে দেয় তারা। চুক্তিটি চলার কথা ছিল ২০২৬ সাল পর্যন্ত, তবে চলতি বছরের আগস্টেই ‘ড্রিম ১১’ নিজেদের নাম সরিয়ে নেয়।এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই বা ‘ড্রিম ১১’। তবে বোর্ড এরই মধ্যে নতুন স্পনসরের জন্য দরপত্র আহ্বান করেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের
অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের

যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কীভাবে হতে চাই? সেটা কীভাবে বৈধ হয়? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক Read more

২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ পালনকারীদের সৌদি ছাড়ার নির্দেশ
২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ পালনকারীদের সৌদি ছাড়ার নির্দেশ

আসন্ন পবিত্র হজ মৌসুমে যারা সৌদি আরবে পবিত্র হজের আগে ওমরাহ পালন করতে যাবেন তাদের ২৯ এপ্রিলের মধ্যেই সৌদি ছাড়ার Read more

ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু
ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু

ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর প্রাণহানি ঘটেছে। সোমবার (০৯ জুন) সকালে অফিস আওয়ারে এ ঘটনা ঘটে। সময় Read more

মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে
মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে

গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন