ইতালি পড়তে আগ্রহী বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের আগামী ৩০ নভেম্বর পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সীমা নির্ধারণ করেছে ঢাকাস্থ ইতা‌লি দূতাবাস।বৃহস্প‌তিবার (০৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের ভিসায় বিপুল সংখ্যক আবেদন প্রাপ্তি এবং তাদের জটিল মূল্যায়নের প্রক্রিয়ার কারণে, ইতালি দূতাবাস আগামী কয়েক মাসে যে পরিমাণ ভিসা আবেদনপত্র নিরাপদে গ্রহণ ও প্রক্রিয়া করতে পারে এমন স্টাডি ভিসা আবেদনের সংখ্যার উপর একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। সদর দপ্তরের নির্দেশনা এবং একটি অভ্যন্তরীণ মূল্যায়নের পর ৩০ নভেম্বর ২০২৫ অবধি দৈনিক ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকে সর্বোচ্চ সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে।ভিএফএস গ্লোবাল কর্তৃক ৭ জুলাই ২০২৫-এ এই অ্যাপয়েন্টমেন্টগুলি একসঙ্গে প্রকাশ করা হয়েছে এবং দূতাবাস এই অবস্থায় কোনো প্রকার এ্যাপোয়েন্টমেন্ট প্রকাশ করবে না, যদি না কোনো অ্যাকাডেমিক প্রতিষ্ঠান হতে উপযুক্ত এবং অনুমোদিত স্কলারশিপের নিশ্চয়তা পাওয়া যাবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডন ব্রিজের সামনে ফুরফুরে অপু বিশ্বাস
লন্ডন ব্রিজের সামনে ফুরফুরে অপু বিশ্বাস

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয় দক্ষতা, রুপ লাবন্য দিয়ে আগেই দর্শকদের মনজয় করেছেন তিনি। এ চিত্রনায়িকাকে ভক্তরা ভালোবেসে Read more

মির্জাপুরে অপারেশন অসম্পূর্ণ রেখে রেফার্ড করা প্রসূতির জ্ঞান ফিরেছে
মির্জাপুরে অপারেশন অসম্পূর্ণ রেখে রেফার্ড করা প্রসূতির জ্ঞান ফিরেছে

টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন সম্পন্ন না করে রেফার্ড করা সেই প্রসূতির জ্ঞান ফিরেছে। বুধবার (২৫ মার্চ) সকাল ৭টার Read more

‘লাইফ সাপোর্টে’ ওসমান হাদি
‘লাইফ সাপোর্টে’ ওসমান হাদি

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বলে Read more

‘ভারতে বিদেশি আক্রমণে হিন্দু জনসংখ্যা কমে গেছে’
‘ভারতে বিদেশি আক্রমণে হিন্দু জনসংখ্যা কমে গেছে’

ভারতে বিদেশি আক্রমণ ও উপনিবেশিক শাসনের কারণে হিন্দু জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন দেশটির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।বুধবার Read more

৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা
৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা

ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।বুধবার (৭ Read more

ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু
ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা শুরু হয়েছে। তবে এখনো সভামঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। মঞ্চে বক্তব্য দিচ্ছেন জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন