আগামী সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সীমানার ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রজ্ঞাপন অনুসারে, এবার গাজীপুরে একটি বাড়িয়ে ৬টি আসন এবং বাগেরহাটে একটি কমিয়ে ৩টি আসন রাখা হয়েছে।বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।এর আগে নির্বাচনকে সামনে রেখে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত কমিটি কাজ করে। তারপর ৩০০ আসনের সীমানার খসড়া ৩০ জুলাই প্রকাশ করে ইসি। দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করা হয়। পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়। সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর গত ২৪-২৭ আগস্ট টানা চার দিন প্রস্তাবিত নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি ও আবেদনের ওপর শুনানী শেষে আজ তা চূড়ান্ত আকারে প্রকাশ করা হয়।ইসি সচিব বলেন, সর্বমোট আপত্তি এবং সুপারিশ আবেদন এসেছে ১ হাজার ৮৯৩টি। ১০ আগস্ট পর্যন্ত ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পাওয়া গেছে। পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ
টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিন টানা রিমান্ডের শেষে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন চকরিয়া সিনিয়র Read more

সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান অংশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার Read more

গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে
গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে

কনের গায়ে হলুদের আনন্দ শেষ হতে না হতেই বরের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে দুই পরিবার। রাজশাহী মেডিকেল কলেজের এক Read more

নুহাশপল্লী মূলত গাছের বা পাখিদের একটা অভয়ারণ্য: মেহের আফরোজ শাওন
নুহাশপল্লী মূলত গাছের বা পাখিদের একটা অভয়ারণ্য: মেহের আফরোজ শাওন

জৌলুস আসলে নূহাশ পল্লীর গাছপালা। হুমায়ুন আহমেদ নূহাশ পল্লী গড়েছিলেন গাছপালা দিয়েই। ঘেটো পূত্র কমলার সিনেমার যে শুটিং স্টপের কথা Read more

নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিলো ছেলে
নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিলো ছেলে

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় নেশার টাকা না পেয়ে নিজের বাবার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে নেশাগ্রস্ত এক ছেলে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন