যশোরে সিআইডির ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সিআইডির দুই সাব ইন্সপেক্টরসহ ৪ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে। সিআইডির ইন্সপেক্টর সুব্রত এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনায় আহতরা হলেন সিআইডি যশোর জোনের এসআই তরিকুল ইসলাম (৪৩), এস আই হাবিবুর রহমান (৪৩), এএসআই জাহিদুল হক (৪৮) ও কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫)। আহতদের মধ্যে শহিদুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। জানা গেছে, বুধবার বিকেলে সিআইডি যশোর জোনের একটি টিম রাজারহাটে মাদকবিরোধী অভিযানে যায়। এসময় মাদকব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে সিআইডির ওপর হামলা চালায়।  এতে উল্লিখিত ৪ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাসিবুর রহমান জানান, আহত ৪ জনের মধ্যে শহিদুল ইসলাম নামে একজনকে ভর্তি করা হয়। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে সিআইডির ওপর হামলা জখমের ঘটনায় এক সাব ইন্সপেক্টর বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে। এ বিষয়ে সিআইডি যশোর জোনের ইনস্পেক্টর সুব্রত মুঠোফোনে জানান, সিআইডির ওপর হামলার ঘটনার খবর পাওয়ার পর তিনি হাসপাতালে যান। পরে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক
হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকার পাকিস্তান হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

জিম্মি মুক্তি দিলেই গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে: যুক্তরাষ্ট্র
জিম্মি মুক্তি দিলেই গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে: যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলা তখনই শেষ হবে যখন হামাস সব অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে Read more

ইরানের দুই দফা হামলায় ৬ ইসরায়েলি নিহত, আহত ৫০
ইরানের দুই দফা হামলায় ৬ ইসরায়েলি নিহত, আহত ৫০

ইরানের দুই দফা হামলায় ছয় ইসরায়েলি নিহত হয়েছে। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন। শনিবার মধ্যরাত ও রোববার ভোরে এ হামলায় দ্রুতগতির Read more

আগামীকাল ‘মে দিবসে’ বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
আগামীকাল ‘মে দিবসে’ বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের Read more

বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে বিরামপুর Read more

যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দিল ইরান
যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দিল ইরান

যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি এ দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন