গাজায় ইসরায়েলি হামলা তখনই শেষ হবে যখন হামাস সব অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান জিম্মি মুক্তিদূত অ্যাডাম বোয়েলার। বুধবার (১৬ এপ্রিল) তার এমন মন্তব্যটি আসে, যখন গাজায় ইসরায়েলের আক্রমণে মৃতের সংখ্যা ৫১ হাজার ২৫ জনে। আল জাজিরা এ খবর জানিয়েছে।সাক্ষাৎকারে অ্যাডাম বোয়েলার বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, জিম্মিরা মুক্তি পেলেই যুদ্ধ তাৎক্ষণিকভাবে শেষ হবে। তিনি বলেন, যেদিন বন্দিরা মুক্তি পাবে, সেদিনই যুদ্ধ শেষ হবে।গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকা সত্ত্বেও, বোয়েলার বলেন, দায়িত্ব এখন হামাসের কাঁধে।হোয়াইট হাউজ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হামাসই এই যুদ্ধ শেষ করতে পারে।বোয়েলার আরও বলেন, ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, সব বন্দি মুক্ত না হওয়া পর্যন্ত কিছুই এগোবে না।তিনি বলেন, প্রথম ধাপ-সব জিম্মি মুক্তি। দ্বিতীয় ধাপ-তারপর দেখা যাক ‘পরবর্তী দিন’ কেমন হবে।তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। কেবল ট্রাম্পের পূর্বের প্রস্তাবের দিকে ইঙ্গিত করেন, যাতে ফিলিস্তিনিদের গাজা থেকে প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে স্থানান্তরের কথা বলা হয়।হামাস বলেছে, তারা তখনই আরও জিম্মি মুক্তি দেবে যদি একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি হয়, যেখানে কিছু শর্ত নিশ্চিত করতে হবে, যেমন: ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ গাজা প্রত্যাহার-যা এখন পর্যন্ত অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে।পূর্ববর্তী ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অধীনে, হামাস মোট ৩৩ জন বন্দিকে মুক্তি দিয়েছিল। বিনিময়ে গাজায় মানবিক সহায়তা বাড়ানো হয় এবং ইসরায়েলের হাতে বন্দি কিছু ফিলিস্তিনিকেও মুক্তি দেয়া হয়।দ্বিতীয় ধাপের আওতায় সব অবশিষ্ট জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল। এর বিনিময়ে যুদ্ধের স্থায়ী অবসান ঘটত। তৃতীয় ধাপে সব জিম্মির মরদেহ ফেরত দেওয়া এবং পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল।কিন্তু প্রথম ধাপ শেষ হওয়ার পরই আলোচনা ভেঙে পড়ে এবং ইসরায়েল আবার হামলা শুরু করে। জাতিসংঘ জানিয়েছে, নতুন করে কমপক্ষে ৫ লাখ ফিলিস্তিনি সর্বশেষ এই হামলার ফলে গৃহহীন হয়েছেন। নিহত হয়েছে অন্তত ১,৬৫২ জন ফিলিস্তিনি। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, বর্তমানে গাজায় ২৪ জন জীবিত জিম্মি রয়েছেন। তারা সবাই পুরুষ সেনা বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরও ৩৫ জন জিম্মির মরদেহ এখনও গাজায় রয়েছে বলে মনে করা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাহমুদুল হাসানের অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় সুলতান সালাউদ্দিন টুকুর
মাহমুদুল হাসানের অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় সুলতান সালাউদ্দিন টুকুর

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রয়াত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের Read more

ইরানকে সৌদির কড়া হুশিযারি, প্রয়োজনে সামরিক পদক্ষেপ
ইরানকে সৌদির কড়া হুশিযারি, প্রয়োজনে সামরিক পদক্ষেপ

সৌদি আরব ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সতর্ক করে বলেছেন, ইরানের পক্ষ Read more

এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা
এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা এখন আর শুধু অভিনেত্রী নন, তার নামের পাশে যুক্ত হয়েছে আরও একটি বিশেষণ। সেটি হলো ‘ডক্টর’। সম্প্রতি Read more

মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক
মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

খ্যাতনামা সংগীতশিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার Read more

তাল পারার ‘অপরাধে’ শিশুর ওপর অমানবিক নির্যাতন
তাল পারার ‘অপরাধে’ শিশুর ওপর অমানবিক নির্যাতন

বাড়ির পাশে তাল গাছে থোকা থোকা তাল দেখে খুব খেতে ইচ্ছে করেছিল নয় বছর বয়সী রাকিব উদ্দিনের। তিন বছরের ইমাদুল Read more

নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা
নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা

ঝিনাইদহ শহরে একমাত্র অনুমোদিত দেশীয় মদ বিক্রির ডিপো থেকে নিয়ম লঙ্ঘন করে দেদারসে মদ বিক্রি চলছে। চলতি পূজা মৌসুমে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন