জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকার পাকিস্তান হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এই শোক প্রকাশ করে।এতে বলা হয়, এই শোকাবহ মুহূর্তে আমরা তার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন এবং তার প্রিয়জনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। শরিফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন।গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষ গত ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে শুক্রবার তার মরদেহ ঢাকায় আনা হয়।আজ দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১
নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১

নোয়াখালী পৌর এলাকায় ট্রাকচাপায় রেজাউল করিম (৪৩) নামের একজন সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মিটফোর্ড হত্যাকাণ্ড: নারায়ণগঞ্জ থেকে অভিযুক্ত নান্নু কাজী গ্রেপ্তার
মিটফোর্ড হত্যাকাণ্ড: নারায়ণগঞ্জ থেকে অভিযুক্ত নান্নু কাজী গ্রেপ্তার

রাজধানীর মিটফোর্ড এলাকায় সংঘটিত এক ভয়াবহ হত্যাকাণ্ডের মামলায় অন্যতম অভিযুক্ত নান্নু কাজীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে Read more

সংবিধানের তফসিলে থাকবে ‘জুলাই ঘোষণাপত্র’
সংবিধানের তফসিলে থাকবে ‘জুলাই ঘোষণাপত্র’

স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর Read more

যশোরে রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে আগুন, ৩শ’ বছরের নথি পুড়ে ছাই
যশোরে রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে আগুন, ৩শ’ বছরের নথি পুড়ে ছাই

যশোর জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিনশ বছরের পুরোনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিপুল Read more

ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন
ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েল ইলেকট্রিক কম্পানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন