বাংলাদেশি শিক্ষার্থীদের একদিনে সর্বোচ্চ ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সীমা নির্ধারণ করেছে ঢাকাস্থ ইতা‌লি দূতাবাস। এ নিয়ম চলছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বৃহস্প‌তিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সব ধরনের ভিসায় বিপুলসংখ্যক আবেদন প্রাপ্তি এবং তাদের জটিল মূল্যায়নের প্রক্রিয়ার কারণে, ইতালি দূতাবাস আগামী কয়েক মাসে যে পরিমাণ ভিসা আবেদনপত্র নিরাপদে গ্রহণ ও প্রক্রিয়া করতে পারে এমন স্টাডি ভিসা আবেদনের সংখ্যার ওপর একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে।ইতালি দূতাবাস জানায়, সদর দপ্তরের নির্দেশনা এবং একটি অভ্যন্তরীণ মূল্যায়নের পর আগামী ৩০ নভেম্বর অবধি দৈনিক ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকে সর্বোচ্চ সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে।উল্লেখ্য, গত ৭ জুলাই ভিএফএস গ্লোবাল এই অ্যাপয়েন্টমেন্টগুলো একসঙ্গে প্রকাশ করেছে। দূতাবাস এই অবস্থায় কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করবে না, যদি না কোনো অ্যাকাডেমিক প্রতিষ্ঠান হতে উপযুক্ত এবং অনুমোদিত স্কলারশিপের নিশ্চয়তা পাওয়া যাবে বলেও জানা গেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিকাশের আটাশ লক্ষ টাকা নিয়ে উধাও, কুয়াকাটায় হোটেলে আটক
বিকাশের আটাশ লক্ষ টাকা নিয়ে উধাও, কুয়াকাটায় হোটেলে আটক

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর আঠাশ লক্ষ টাকাসহ আত্মগোপনে থাকা ডিস্ট্রিবিউশন সেলস অফিসার সোহেল আরমান (৩০) কে পটুয়াখালীর কুয়াকাটা থেকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৫ Read more

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ
পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে। এবার নারী-শিশুসহ ২৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের Read more

যানজটে নাকাল কিশোরগঞ্জবাসী, বাড়ছে শারীরিক-মানসিক ভোগান্তি
যানজটে নাকাল কিশোরগঞ্জবাসী, বাড়ছে শারীরিক-মানসিক ভোগান্তি

সড়কে শৃঙ্খলা আর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যর্থতার অন্যতম শহর হতে পারে কিশোরগঞ্জ জেলা শহর। সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জেলা শহরের সার্বিক চিত্র Read more

গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয়, দোষীদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয়, দোষীদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না, যারা দোষী তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা
জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

জি–৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখনো আমন্ত্রণ জানায়নি কানাডা। এ কারণে গত ৬ বছরের মধ্যে এবারই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন