গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে অবশেষে রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।গ্রেফতারকৃত বাবুল মিয়া (৪২) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আতুয়াজঙ্গল গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরের বানিয়ারচালা এলাকায় ভাড়া থেকে মুদি দোকানের ব্যবসা করতেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগী ১১ বছরের শিশুটি বিস্কুট কিনতে স্থানীয় দোকানে গেলে দোকান মালিক বাবুল মিয়া কৌশলে তাকে ভেতরে নিয়ে শাটার বন্ধ করে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। বাড়ি ফিরে শিশুটি তার ভাবিকে বিষয়টি জানালে পরিবারের অন্যান্য সদস্যরাও জানতে পারেন।পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করতে না পারায় পরিবার ন্যায়বিচার ও নিরাপত্তাহীনতায় ভুগছিল। তবে সম্প্রতি র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বাবুল মিয়াকে রংপুর জেলার মিঠাপুকুর থানার জায়গীর পানবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর ছিল। অবশেষে গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে র‌্যাবের সহযোগিতায় তাকে রংপুর থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে আসামি বাবুলকে গাজীপুর আদালতে পাঠানো হয়।এদিকে ভুক্তভোগী শিশুটির পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় স্থানীয় প্রযুক্তি উদ্ভাবনের মেলা ও সেমিনার অনুষ্ঠিত
গলাচিপায় স্থানীয় প্রযুক্তি উদ্ভাবনের মেলা ও সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গলাচিপা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ Read more

১৪ বছর পরও ১১ জুলাই মিরসরাইয়ের বেদনার প্রতীক
১৪ বছর পরও ১১ জুলাই মিরসরাইয়ের বেদনার প্রতীক

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০১১ সালের ১১ জুলাই, সময় যেন থমকে গিয়েছিল। ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে সৈদালীতে ডোবার পানিতে উল্টে Read more

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, ছবি ভাইরাল
যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, ছবি ভাইরাল

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন তিনি। এরপরই খবর মিলেছিল-ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন Read more

তিস্তা ও ধরলার পানি বাড়ছে, ৪ জেলায় বন্যায় শঙ্কা
তিস্তা ও ধরলার পানি বাড়ছে, ৪ জেলায় বন্যায় শঙ্কা

তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী দুই দিনের মধ্যে বাড়তে পারে। তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি ধরলা Read more

ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে আটজন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আজ সোমবার উদ্ধার কর্মকর্তারা এ তথ্য জানান।বানজারমাসিন শহরের স্থানীয় একটি Read more

দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম
দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন