রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের (রুয়েক) উদ্যোগে আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন-২০২৫। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ৬ ও ৭ সেপ্টেম্বর।‘সামাজিক রূপান্তরের জন্য বিভিন্ন বিষয়ে জ্ঞান ও উদ্ভাবনের প্রসার’ প্রতিপাদ্য নিয়ে এবারই প্রথম রাবির কোনো সংগঠন আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের আয়োজন করছে। আয়োজকদের মতে, গবেষণাকে কেবল একাডেমিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক অগ্রগতি ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আয়োজন।সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ১ হাজার ২০০ জন অংশগ্রহণ করবেন। তাঁদের মধ্যে আছেন ৬০০ জন গবেষক, ৫০০ নিবন্ধিত দর্শনার্থী ও ১০০ জন সংগঠক। ভারত, পাকিস্তান, নেপাল ও যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১০ জন বিদেশি প্রতিনিধিও যোগ দেবেন।আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনের জন্য জমা পড়া ১ হাজার ৬০০–এর বেশি সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট) থেকে ৩৮০টি প্রবন্ধ নির্বাচিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষকের সমন্বয়ে গঠিত একটি বৈজ্ঞানিক কমিটি এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে। সম্মেলনে থাকবে ২৫০টি মৌখিক উপস্থাপনা, ১০০টি পোস্টার উপস্থাপনা এবং ৩০টি তিন মিনিটের থিসিস উপস্থাপনা।বিশ্বখ্যাত কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। অন্য অতিথিদের মধ্যে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসির উদ্দিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল প্রকৌশল বিভাগের অধ্যাপক তারিক আরাফাত ও বাংলাদেশ সরকারি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মেম্বার ডিরেক্টিং স্টাফ ড. জহরুল ইসলাম।এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রোজমেরি এভান্স আধুনিক গবেষণা কৌশল, একাডেমিক লেখালেখি ও গবেষণার ডিজিটাল দিক নিয়ে একটি কর্মশালা নেবেন। কর্মশালাটি অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আর্জেন্টিনাসহ ৬ দেশকে মোটা অংকের জরিমানা করল ফিফা
আর্জেন্টিনাসহ ৬ দেশকে মোটা অংকের জরিমানা করল ফিফা

ফুটবলে ‘বর্ণবাদ’কে খুব নিন্দনীয় হিসেবে দেখা হয়। সম্প্রতি এই অভিযোগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ মোট ৬টি দেশকে বড় অংকের জরিমানা করেছে ফিফা। Read more

গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ

গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর Read more

শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী Read more

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ মার্চ) নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন