এনসিপি ও জমায়াতে ইসলামী পিআর পদ্ধতির দাবি তুললেও বাংলাদেশের সাধারণ জনগণের এ বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাশুক। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার সবসময় একটি অনির্বাচিত সরকারের চেয়ে ১০০ গুণ ভালো। কারণ নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়। অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না। তাই কোনো অজুহাতে নির্বাচন পিছানো যাবে না। ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।মাশুক বলেন, প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তিনি বলেন, আমরা ইনক্লুসিভ একটি নির্বাচন চাই যেখানে সবাই মিলেমিশে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।তিনি আরও বলেন, রাষ্ট্রের মালিক জনগণ, তাই জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের পাহারাদারের মতো ভূমিকা রাখতে হবে। সুষ্ঠু ও সময়মতো নির্বাচন না হলে বিএনপি জানে কীভাবে অধিকার আদায় করতে হয়।অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বেপারীর সভাপতিত্বে ও মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোরাফ হোসেন হাওলাদার, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা আব্দুস সোবাহান, যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান হাওলাদার, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাবনা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল Read more

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ৪০ জন নিহত
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ৪০ জন নিহত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে বেসামরিক নাগরিক ও সেনাসদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিউইয়র্ক Read more

গাজায় নিহত আরও ৬৪, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের
গাজায় নিহত আরও ৬৪, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প
আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে ইরান। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও Read more

গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প
গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজা যুদ্ধ-সহিংসতার ভয়াল সময় পেছনে ফেলে এসেছে। এখন সময় এসেছে এই ঐতিহাসিক ভূখণ্ডকে পুনঃনির্মাণ Read more

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন