দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের হিসাবের খাতা প্রায় গুটিয়েই ফেলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই এরই মধ্যে জায়গা নিশ্চিত করে ফেলেছে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে। তবে বাছাইপর্বে দুই দলেরই বাকি আছে দুই ম্যাচ করে। আর আগামীকাল শুক্রবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে আলাদা ম্যাচে মাঠে নামবে এই দুই দল। এদিন নেইমারবিহীন আনচেলত্তির ব্রাজিল লড়বে চিলির সঙ্গে, আর বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।গুঞ্জন আছে, আজকের ম্যাচটাই হতে পারে আর্জেন্টিনার ঘরের মাঠে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচে তাই শুধু তিন পয়েন্টের লড়াই নয়, একটি যুগের আবেগময় বিদায়ও হতে পারে।ম্যাচের সময়সূচি (বাংলাদেশ সময়)আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলাভেন্যু: বুয়েনস আইরেসসময়: শুক্রবার (৫ সেপ্টেম্বর), সকাল ৫:৩০ মিনিটব্রাজিল বনাম চিলিভেন্যু: মারাকানা স্টেডিয়ামসময়: শুক্রবার (৫ সেপ্টেম্বর), সকাল ৬:৩০ মিনিটম্যাচ দেখা যাবে কোথায়?উপমহাদেশের কোনও টিভি চ্যানেলে ম্যাচ দুটি দেখা যাবে না। তবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম—beIN Sports, Fox Sports, Globo ইত্যাদিতে সাবস্ক্রিপশন থাকলে খেলা দেখা যাবে।এছাড়া ফ্রি স্ট্রিমিংয়ের জন্য জনপ্রিয় কিছু অনানুষ্ঠানিক অ্যাপ যেমন Yacine TV, Sportzfy, Live NetTV ব্যবহার করা যেতে পারে, তবে এসব থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের নিরাপত্তা ও বৈধতা নিয়ে সংশয় থাকাই স্বাভাবিক।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী
আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী

২৪ এর গণঅভ্যুত্থানের পর আন্দোলককারী ও বিভিন্ন পক্ষ থেকে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনের। অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা হয় Read more

ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বছরের শেষ দিকে বড় দিনের পর তার সফরের প্রস্তুতি চলছে। ঢাকা ও Read more

গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল
গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো মানুষ। শনিবার (০৯ আগস্ট) রাতের এই বিক্ষোভে Read more

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। Read more

রাজধানীতে ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে আহত ৯
রাজধানীতে ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে আহত ৯

রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিড়ে ৯ জনে আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে। আহতদের Read more

সিনেমা হলে ‘রাক্ষস’ উন্মাদনা, প্রশংসায় ভাসছেন সিয়াম
সিনেমা হলে ‘রাক্ষস’ উন্মাদনা, প্রশংসায় ভাসছেন সিয়াম

ঈদুল ফিতরের আমেজ আর প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড়— সব মিলিয়ে দেশের সিনেমা অঙ্গনে এখন উৎসবের হাওয়া। এই খুশির জোয়ারে শামিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন