ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে আবু তালহা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৩টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু তালহা ওই গ্রামের হুমায়ুন কবীরের ছেলে। জানা গেছে, বুধবার বিকালে শিশু আবু তালহা খেলতে গিয়ে পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করেন। এরপর আবু তালহাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকুর রহমান মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে শপথ নিলেন তিন মন্ত্রী
নেপালে শপথ নিলেন তিন মন্ত্রী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভায় তিন সদস্যের নাম ঘোষণা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) তারা শপথ গ্রহণ Read more

অবৈধ পন্থায় বিদেশ ফাড়ির চেষ্টা ব্যর্থ, পাচারকারী আটকসহ ট্রলার জব্দ
অবৈধ পন্থায় বিদেশ ফাড়ির চেষ্টা ব্যর্থ, পাচারকারী আটকসহ ট্রলার জব্দ

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাগর উপকূলীয় এলাকার বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে দেশি-বিদেশী মানবপাচারকারী চক্রের কবলে পড়ে অবৈধ পন্থায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র Read more

ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে শতাধিক আহত
ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে শতাধিক আহত

ইসরায়েলের দিমোনা ও আরদে ইরানের মিসাইল হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। যারমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এরমধ্যে শুধুমাত্র আরদেই আহত Read more

বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেন-জিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে Read more

যশোরের সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক
যশোরের সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক

যশোরের রেলগেটপাড়ার কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজা আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে।বৃহস্পতিবার (১২ জুন) বিকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও Read more

১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা, ৪ গরু উধাও
১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা, ৪ গরু উধাও

স্বামীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিনা আক্তার। এরই মধ্যে নেমে এলো নতুন বিপর্যয়। গভীর রাতে চোরের দল তুলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন