কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের চাপায় সামির (১০) নামের এক শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা স্মৃতি আক্তার (২৭)।বুধবার (০৩ সেপ্টেম্বর) ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার এগারশিন্দুর ইউনিয়নের থানাঘাট বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সামির কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কাশেরা ডুমুরিয়া গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে স্মৃতি আক্তার তার শিশু সন্তানকে নিয়ে পাকুন্দিয়া এলাকায় তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু সামির গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, শিশু সামিরকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। আর স্মৃতি আক্তারের একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।পাকুন্দিয়া থানার এসআই আশিষ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান
দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান

বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে, বিএনপি সেই প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

বিশ্ব গন্ডার দিবস আজ
বিশ্ব গন্ডার দিবস আজ

আজ ২২ সেপ্টেম্বর, বিশ্ব গন্ডার দিবস। ২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড সাউথ আফ্রিকা দিনটিকে বিশ্ব গন্ডার দিবস হিসেবে ঘোষণা করে। Read more

পঞ্চগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় বিজিবি’র অভিযানে ট্রাক্টরসহ আটক ১
পঞ্চগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় বিজিবি’র অভিযানে ট্রাক্টরসহ আটক ১

পঞ্চগড়ে বিজিবি'র অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু ভর্তি ট্রাক্টরসহ একজনকে আটক করা হয়েছে।বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ৫৬ Read more

এবার জয়শঙ্করের সঙ্গে পুতিনের বৈঠক
এবার জয়শঙ্করের সঙ্গে পুতিনের বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।এর কয়েক Read more

‌‘যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে’
‌‘যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে’

ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোল ফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন