ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোল ফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত তেহরান যুদ্ধ চালিয়ে যাবে।শুক্রবার (০৩ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে তিনি বলেছেন, ইরানের কৌশল শুধুমাত্র পাল্টা হামলায় সীমাবদ্ধ নয়, তাদের লক্ষ্য আগ্রাসী পক্ষকে এমনভাবে শাস্তি দেয়া যাতে ভবিষ্যতে তারা পুনরায় হামলার সাহস না করে। যুদ্ধবিরতির পরে পুনরায় হামলা চালানোর পরিস্থিতি তারা চাইছে না; বরং স্থায়ীভাবে হুমকি নির্মূল করাই প্রধান লক্ষ্য।যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যেগুলো ইসরাইল নিয়ন্ত্রিত এলাকা এবং মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করছে।ইরান আরও জানায়, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ শক্তিশালী করেছে। এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য প্রায় বন্ধ হয়ে গেছে।শেখারচি দাবি করেন, যুক্তরাষ্ট্র এই জলপথ খুলতে মিত্র দেশগুলোর সাহায্য চাইলেও অনেক দেশ এতে সরাসরি অংশ নিতে আগ্রহ দেখায়নি। তিনি আরও অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছেন এবং সম্ভাব্য স্থল অভিযান হুমকি দিচ্ছেন। এর জবাবে ইরান যেকোনো কঠোর প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আজ রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ‍্যা Read more

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২
পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২

পাকিস্তানের সুপ্রিম কোর্টে সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫৫ Read more

তালতলীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ
তালতলীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ

জাটকা শিকার নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের সহায়তার জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ চাল বিতরণে অনিয়ম করা হয়েছে। জনপ্রতি ৪০ কেজি চাল দেওয়ার Read more

বগা-বাহেরচর সড়কে ৮১টি ঝুঁকিপূর্ণ বাঁক, ঘটছে দুর্ঘটনা
বগা-বাহেরচর সড়কে ৮১টি ঝুঁকিপূর্ণ বাঁক, ঘটছে দুর্ঘটনা

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা-বাহেরচর সড়কের বগা হোগলা সেতু থেকে বাহেরচর ডাকুরিয়া নদীর সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ সড়কে অন্তত Read more

যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে
যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। এখন যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায় তাহলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন