ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে মার্কিন তারকা টেইলর ফ্রিটজকে  ৬–৩, ৭–৫, ৩–৬, ৬–৪  ব্যবধান সেটে হারিয়ে সেমিফাইন নিশ্চিত করেছে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। অন্যদিকে জিরি লেহেককে সরাসরি সেটে ৬-৪, ৬-২, ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে নাম লেখান কার্লোস আলকারাজ। আগামী শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন আলকারাজ ও জোকোভিচ।নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশলে স্টেডিয়ামে ৬-৩ গেমে সেট জিতে নেন জোকো। ফ্রিটজ দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও সেট হারেন ৭-৫ গেমে। অবশেষে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান মার্কিন তারকা। সেট জেতেন ৬-৩ গেমে। তবে চতুর্থ সেটে জোকোর পাওয়ার শটের কাছে পাত্তাই পাননি ফ্রিটজ। ৬-৪ গেমে ম্যাচ হেরে বিদায় নেন আসর থেকে।অন্যদিকে, আর্থার অ্যাশ স্টেডিয়ামে জিরি লেহেককে সরাসরি সেটে ৬-৪, ৬-২, ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে নাম লেখান কার্লোস আলকারাজ। এবারের ইউএস ওপেনে এখন পর্যন্ত একটি সেটও হারেননি তিনি।এর আগে সবশেষ অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে আলকারাজের বিপক্ষে খেলেছিলেন জোকোভিচ। ম্যাচটি জিতে দ্বৈরথে ৫–৩ ব্যবধানে এগিয়ে যান তিনি। গ্র্যান্ড স্লামে এটা হবে তাঁদের পঞ্চম মুখোমুখি এবং ইউএস ওপেনে প্রথম, হার্ড কোর্টে এর আগে আলকারাজের বিপক্ষে তিনবারই জিতেছেন জোকোভিচ।আলকারাজের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে জোকোভিচ বলেছেন, ‘এটা সহজ হবে না। শরীরটা চাঙা করে তুলতে আগামী কয়েকটি দিন আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। দরকার হলে পাঁচ সেটের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে…জানি নিজের সেরা টেনিসটাই খেলতে হবে।’এদিকে মেয়েদের এককে সেমিফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ও র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আরিনা সাবেলঙ্কা। হাঁটুর চোটের কারণে কোয়ার্টার ফাইনালে তাঁর মুখোমুখি হওয়া থেকে সরে দাঁড়ান চেক প্রজাতন্ত্রের মারকেতা ভন্দ্রুসোভা। ফলে কোনো প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই সেমিতে পা রেখেছেন তিনি। এছাড়া মেয়েদের দ্বৈত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে কাতেরিনা সিনিয়াকোভা ও টেলর টাউনসেন্ডের কাছে ৬–১, ৬–২ গেমে হেরে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস ও লেয়লা ফার্নান্দেজ জুটি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে ১৬০ বস্তা সার বোঝাই ট্রাক্টর জব্দ
ধামইরহাটে ১৬০ বস্তা সার বোঝাই ট্রাক্টর জব্দ

নওগাঁর ধামইরহাট উপজেলায় সরকারি ১৬০ বস্তা স্যার বোঝাই একটি ট্রাক্টর জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত ১০টায় ধামইরহাট সোনালী Read more

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে Read more

স্ত্রীকে হত্যা পর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে স্বামী আটক
স্ত্রীকে হত্যা পর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে স্বামী আটক

কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। সৌদি আরব থেকে তিন Read more

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমানের বার্তা
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমানের বার্তা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্তিম বিদায় যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হওয়ায় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা Read more

আকস্মিক বন্যায় তলিয়েছে যুক্তরাষ্ট, জরুরি অবস্থা জারি
আকস্মিক বন্যায় তলিয়েছে যুক্তরাষ্ট, জরুরি অবস্থা জারি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতে ভযাবহ বন্যা দেখা দিয়েছে। সোমবার (১৪ জুলাই) টানা বৃষ্টিতে প্লাবিত হয় Read more

মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে চালানো এই অভিযানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন